ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিরসনে পুলিশের আকস্মিক সাঁড়াশি অভিযান বিচ কার্নিভালে উৎসবের আমেজে মাতোয়ারা লক্ষাধিক পর্যটক বরিশাল প্রেসক্লাব অডিটোরিয়াম সংস্কার কাজের উদ্বোধন করলেন বিসিসি প্রশাসক শিরীন ইতালিতে একের পর এক ১২টি ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি কাশিপুরে গ্যাসের গোডাউন থেকে সাড়ে ৪ লাখ টাকার মাল‍ামাল চুরি  এক যুগেরও বেশি সময় ধরে অপরিচ্ছন্ন অবস্থায় পড়ে থাকা পুকুর পরিষ্কারের উদ্যোগ বাকেরগঞ্জে স্ত্রীর সঙ্গে বিরোধের জেরে যুবকের আত্মহত্যা ভাঙ্গা-বরিশাল চার লেন সড়ক প্রকল্প একনেকে অনুমোদন পেতে পারে: পরিকল্পনা প্রতিমন্ত্রী বরিশালে ‍ইয়াবাসহ চাকরিচ্যুত সেনাসদস্য ও তার স্ত্রী গ্রেফতার মঠবাড়িয়া পৌর শহরে সিসিটিভি ক্যামেরা অচল, অপরাধ প্রবণতা বাড়ছে 
  • শাহবাগ থানায় ছাত্রদলের নেতাকর্মীর বিরুদ্ধে ছাত্রলীগের মামলা

    শাহবাগ থানায় ছাত্রদলের নেতাকর্মীর বিরুদ্ধে ছাত্রলীগের মামলা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গত মঙ্গলবার (২৪মে) ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্রলীগ-ছাত্রদল সংঘর্ষের ঘটনায় ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলসহ ৬০ জনকে আসামি করে মামলা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রলীগ নেতা। শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. মুহম্মদ শহীদুল্লাহ্ হল ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ বাদী হয়ে এ মামলাটি করে।

    এজহার সূত্রে জানা যায়, মামলায় ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, সিনিয়র সহ-সভাপতি রাশেদ ইকবাল খান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাকিবুল ইসলাম রাকিব, ঢাবি ছাত্রদলের আহ্বায়ক আক্তার হোসেন, ঢাবি ছাত্রদলের সদস্য সচিব মো. আমানুল্লাহ আমানসহ অজ্ঞাতনামা ৫০-৬০ জনকে আসামি করা হয়েছে।

    মামলার বিষয়ে বাদী জাহিদুল ইসলাম জাহিদ বলেন, ‘২৪ মে শহীদুল্লাহ্ হল ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের সাথে মধুর ক্যান্টিন থেকে স্লোগান দিতে দিতে হলের দিকে ফেরার সময় ছাত্রদলের নেতাকর্মীরা আমাদের উপর হামলা করে। ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের নেতৃত্বে লাঠিসোটা ও লোহার রড দিয়ে তারা হত্যার উদ্দেশ্যে এ হামলা করে।’

    তিনি জানান, ‘হামলায় আমাদের শহীদুল্লাহ হলের ৮ জনসহ ফজলুল হক ও জগন্নাথ হলসহ বিভিন্ন হলের অনেক শিক্ষার্থীরা আঘাতপ্রাপ্ত হয়। আমাদের ওপর এরকম হামলার বিচার চেয়ে আজকে আমি বাদী হয়ে মামলাটি করেছি।

    মামলার বিষয়ে শাহবাগ থানার ওসি মওদূত হাওলাদার বলেন, ২৪ তারিখের ঘটনায় ছাত্রলীগের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা অভিযোগে ৫০-৬০ জনকে আসামি করে জাহিদুল ইসলাম জাহিদ একটি মামলা করেছে। মামলাটি গ্রহণ করা হয়েছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ