ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩ হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মশালা বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড ঝালকাঠিতে র‌্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য
  • গ্রিসের দুটি ট্যাংকার আটক করেছে ইরান

    গ্রিসের দুটি ট্যাংকার আটক করেছে ইরান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পারস্য উপসাগরে দুটি গ্রিক ট্যাংকার আটক করেছে ইরান। স্থানীয় সময় শুক্রবার (২৭ মে) ট্যাংকারগুলো আটক করা হয়। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে আল জাজিরা।

    আল জাজিরার প্রতিবেদনে বলা হয়,  গ্রিক উপকূলে ইরানের একটি ট্যাংকার থেকে যুক্তরাষ্ট্র তেল বাজেয়াপ্ত করে। এ নিয়ে এথেন্সের বিরুদ্ধে ‘শাস্তিমূলক ব্যবস্থা’ নেবে বলে সতর্ক করেছিল তেহরান। এরপরই এই দুটি  ট্যাংকার আটক করা হলো।

    ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এক বিবৃতির বরাত দিয়ে বলেছে, ইরানের রেভল্যুশনারি গার্ড বাহিনী (আইআরজিসি) উপসাগরীয় জলসীমা লঙ্ঘনের অভিযোগে দুটি গ্রিক ট্যাংকার আটক করেছে।

    গ্রিসের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানি নৌবাহিনীর একটি হেলিকপ্টার গ্রিক-পতাকাবাহী জাহাজ ডেলটা পোসেইডনে অবতরণ করেছে, যেটি ইরানের উপকূল থেকে ২২ নটিক্যাল মাইল দূরে আন্তর্জাতিক জলসীমায় ছিল। ট্যাংকারের ক্রুদের জিম্মি করা হয়েছে।  এদের মধ্যে দুই গ্রিক নাগরিক রয়েছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ