ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল মহানগর বিএনপির সাবেক সভাপতির পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ বরিশালে জনসাধারণের চলাচলের পথ দখল, ৩ ব্যক্তিকে অর্থদণ্ড  কুয়াকাটায় পর্যটকের ভাটা, বিপাকে পর্যটন খাত  ভোলায় টানা বৃষ্টিপাতে পানিবন্দি ২৫ হাজার মানুষ  বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালককে অপসারণের দাবিতে বিক্ষোভ অব্যাহত তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব কাজ হারাতে পারেন অসংখ্য শ্রমিক, ভয়াবহ গ্যাস সংকটের মুখে দেশ আর্জেন্টিনা-মিসর ম্যাচ ঘিরে বিতর্কে নিজেদের অবস্থান স্পষ্ট করল ফিফা পলাতক তিন পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর সফল করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
  • এসিল্যান্ডের নম্বর ক্লোন করে টাকা দাবি

    এসিল্যান্ডের নম্বর ক্লোন করে টাকা দাবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নাটোরের সিংড়া উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) সরকারি মোবাইল নম্বর ক্লোন করে বিভিন্ন জনের কাছে টাকা দাবির ঘটনা ঘটেছে।

    শুক্রবার (২৭ মে) রাত পৌনে ৯টার দিকে বিষয়টি জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের এসিল্যান্ড সিংড়া নাটোর আইডি থেকে একটি সতর্কীকরণ পোস্ট দেওয়া হয়েছে। এ ঘটনায় সবাইকে সর্তক থাকার অনুরোধ জানিয়েছেন সিংড়া এসিল্যান্ড।

    পোস্টে জানানো হয়, নম্বর ক্লোন করে উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার, অফিস সহকারী ও নৈশপ্রহরির কাছ থেকে টাকা চান দুষ্কৃতকারীরা। পরে কণ্ঠ শুনে সন্দেহ হলে এসিল্যান্ডকে বিষয়টি জানান তারা।

    সিংড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আল ইমরান বলেন, এ বিষয়ে থানায় জিডিসহ আইনগত পদক্ষেপ নেওয়া হবে। সবাইকে সতর্ক থাকার অনুরোধ করেন তিনি।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ