ঢাকা শনিবার, ২১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • ইভটিজিং করায় যুবককে ৩৫ দিনের কারাদণ্ড

    ইভটিজিং করায় যুবককে ৩৫ দিনের কারাদণ্ড
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনা শহরে ইভটিজিংয়ের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত সোহাগ (২৬) নামের এক যুবককে ৩৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে। 

    বরগুনা শহরের আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির এক শিক্ষার্থীকে বিদ্যালয়ে আসা যাওয়ার পথে সোহাগ প্রায়ই উত্যক্ত করে আসছিল। 

    আজ শনিবার স্কুলের রাস্তায় সে ওই শিক্ষার্থীর হাত ধরে টানাটানি করলে পথচারীরা সোহাগকে আটক করে থানায় খবর দেয়। পুলিশ এসে ঘটনাস্থলে অভিযোগের সত্যতা পায় এবং সোহাগ পুলিশের নিকট ঘটনার সত্যতা স্বীকার করে। বেলা ১১টার দিকে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী মেজিস্টেট নিজাম উদ্দীনের আদালতে অভিযোগ প্রমাণিত হওয়ায় অভিযুক্ত সোহাগকে ৩৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

    সোহাগ পেশায় একজন বেকারী শ্রমিক। ঢাকায় তার স্ত্রী ও একটি পুত্র সন্তান রয়েছে। তার বাড়ি বরগুনার সদর উপজেলার বদরখালী ইউনিয়নের ড্যামা গুলিশাখালী গ্রামে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ