ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আকভান’র প্রভাবে টানা বৃষ্টিতে বরিশালে ৪৮ হাজার হেক্টর জমির ফসল আক্রান্ত ইন্দোনেশিয়ায় ক্যান্ডি কারখানায় অগ্নিকাণ্ডে এখনও নিখোঁজ ২৯ বরিশাল, ভোলা ও লক্ষ্মীপুরের সীমানা বিরোধ নিরসনে ভূমি মন্ত্রণালয়ে মতবিনিময় সভা বরিশাল নগরীর পলাশপুর থেকে মাদক ও ধারালো অস্ত্রসহ আটক ৩ কুয়াকাটার প্রেমে রাশিয়ান তরুণীরা, মুগ্ধ প্রকৃতির সৌন্দর্যে বরিশালে নার্সিং শিক্ষার্থীর মামলায় গ্রেফতার এক শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেফতার সকালে যে আমল করলে সারাদিন ভালো কাটবে কাউখালীতে অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ  ‘স্বামী মৃত্যুর ১১ মাসেও পাননি পেনশন ও ভাতা’ প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ মুক্তিযোদ্ধার স্ত্রীর
  • গৌরনদীতে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে যুবক আটক

    গৌরনদীতে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে যুবক আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     

    ধর্মীয় অনুভূতিতে আঘাত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিকবার স্ট্যাটাস দেয়ার অভিযোগে দিপ্ত সরকার নামে এক যুবককে আটক করেছে থানা পুলিশ। গত  সোমবার রাতে বরিশালের গৌরনদী উপজেলার টরকী চর এলাকা থেকে তাকে আটক করা হয়। এ ঘটনায় মঙ্গলবার সকালে গৌরনদী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

    গৌরনদী মডেল থানার পুলিশ পরিদর্শক তৌহিদুজ্জামান জানান, উপজেলার টরকীচর মহল্লার দুলাল সরকারের পুত্র দিপ্ত সরকার তার ফেইসবুক আইডিতে ধর্মীয় অনুভূতিতে আঘাত করে নানা মন্তব্য করে। এর প্রতিবাদে স্থানীয় মুসুল্লীরা সোমবার রাতে ওই যুবকের বাড়ি ঘেরাও করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে দিপ্তকে আটক করেন। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ