ঢাকা মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • সুন্দরবনে ৩ মাস প্রবেশ নিষিদ্ধ

    সুন্দরবনে ৩ মাস প্রবেশ নিষিদ্ধ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আগামী ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত সুন্দরবনে মাছ ধরা ও পর্যটক প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে বন বিভাগ। সুন্দরবনের অভয়ারণ্যে মাছের প্রজনন মৌসুম হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন।

    মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, তিন মাস সুন্দরবনের জেলেদের মাছ শিকারের পাস-পারমিটও বন্ধ থাকবে। যাতে কেউ মাছ শিকারের আশায় বনে প্রবেশ করতে না পারেন। এরপরও কেউ এ নিষেধাজ্ঞা অমান্য করলে তার বিরুদ্ধে বন আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বনবিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা বনে অভিযান পরিচালনা করবে।

    বন বিভাগের এ কর্মকর্তা বলেন, সুন্দরবনে প্রবেশ নিষেধাজ্ঞার মূল উদ্দেশ্য হলো মাছের প্রজনন বাড়ানো। এ তিন মাস কোনো প্রকার মাছ আহরণ করা যাবে না। যার ফলে সুন্দরবনের সব পর্যটন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের যাতায়াতও বন্ধ থাকবে। কারণ বনের অভ্যন্তরের নদী-খালে পর্যটকবাহী নৌযান চলাচল করলে প্রজনন কার্যক্রম বিঘ্নিত হবে।


    সুন্দরবনের বিশাল মৎস্য সম্পদ রক্ষায় ২০১৯ সাল থেকে বনবিভাগ প্রতি বছরই নদী-খালে মাছ আহরণ নিষিদ্ধ রেখে আসছে। জুন থেকে আগস্ট মাস পর্যন্ত এ তিন মাস সুন্দরবনের অধিকাংশ মাছের প্রজনন মৌসুম।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ