ঢাকা মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • ভারতীয়দের ২০০ বৃত্তি দেবে বাংলাদেশ

    ভারতীয়দের ২০০ বৃত্তি দেবে বাংলাদেশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে যেসব ভারতীয় সৈন্য অংশগ্রহণ করেছিল তাদের পরিবারের সদস্যদের ২০০টি স্কলারশিপ দেবে বাংলাদেশ। এই প্রক্রিয়া শুরু হয়ে গেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

    পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার সঙ্গে গৌহাটিতে অনুষ্ঠিত বৈঠকে এ কথা জানান পররাষ্ট্রমন্ত্রী।

    আসামের মুখ্যমন্ত্রী বলেন, শান্তি ও স্থিতিশীলতার জন্য আসামে উন্নতির প্রক্রিয়া অব্যাহত রয়েছে। বাংলাদেশ সরকারের সন্ত্রাসবাদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি নেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান তিনি।

    এ প্রসঙ্গে আব্দুল মোমেন বলেন, বাংলাদেশ ও ভারতের উন্নতি একে অপরের পরিপূরক এবং বাংলাদেশে প্রচুর ভারতীয় কাজ করেন এবং বাংলাদেশ থেকে ভারতে যে রেমিট্যান্স যায় সেটি চতুর্থ বৃহত্তম।

    দুইদেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য, কানেক্টিভিটি, রেল যোগাযোগ বৃদ্ধির বিষয়েও আলোচনা করেন দুই নেতা।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ