ঢাকা রবিবার, ২২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • দুর্বৃত্তের হামলায় মুক্তিযোদ্ধার সন্তান নিহত

    দুর্বৃত্তের হামলায় মুক্তিযোদ্ধার সন্তান নিহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ফরিদপুরের নগরকান্দায় দুর্বৃত্তের হামলায় বাবু মোল্লা (৩৫) নামে এক বীর মুক্তিযোদ্ধার ছেলে এবং নগরকান্দা বাজার হার্ডওয়্যার ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত বাবু মোল্লা উপজেলার কোদালিয়া শহিদনগর ইউনিয়নের চর ছাগলদি গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত জিলু মোল্লার ছেলে।

    শনিবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। নগরকান্দা থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।

    স্থানীয়সূত্রে জানা যায়, শনিবার রাতে বাবু মোল্লা তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে গ্রামের বাড়ি চর ছাগলদী গ্রামে ফিরছিলেন। এমতাবস্থায় নগরকান্দা পৌর এলাকার চর ছাগলদী রোডের পাশে পরিত্যক্ত এমো মিয়ার ইট ভাটার সামনে পৌছালে পূর্বে থেকে ওত পেতে থাকা সন্ত্রাসীরা বাবু মোল্লার উপর অতর্কিত হামলা চালায়।

    এসময় তাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুত্বর আহত করে দূর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত বাবু মোল্লাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

    নগরকান্দা থানার ওসি হাবিল হোসেন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ