ঢাকা মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • ‘স্যার, ফিনিশ’- হত্যার পর সাবেক এমপিকে খুনির ফোন

    ‘স্যার, ফিনিশ’- হত্যার পর সাবেক এমপিকে খুনির ফোন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পল্লবীতে আলীনগর হাউজিং প্রকল্পে জমি না দেওয়ায় শাহিন উদ্দিনকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করার পর সন্ত্রাসী সুমন সাবেক এমপি এম এ আউয়ালকে ফোন করে জানান, ‘স্যার, ফিনিশ’। এই হত্যাকাণ্ডের পাঁচ দিন পর এম এ আউয়ালকে কিশোরগঞ্জের ভৈরবের একটি দরগা শরিফ থেকে র‌্যাব গ্রেফতার করে। র্যাবের দাবি, শাহিন হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী সাবেক এই এমপি। হত্যার আগে তার কলাবাগানের অফিসে পরিকল্পনা করা হয়। সেই পরিকল্পনা বৈঠকে কিলিং মিশনে অংশ নেওয়া তিন সন্ত্রাসী উপস্থিত ছিলেন। এর আগে র্যাব চাঁদপুরে অভিযান চালিয়ে হাসান (১৯) ও পটুয়াখালী থেকে জহিরুল ইসলাম বাবুকে (২৭) গ্রেফতার করে।

    অপরদিকে, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে এই ঘটনায় কিলার গ্রুপের প্রধান নেতা সুমন ও রকি তালুকদারকে বুধবার রাতে গ্রেফতার করে। এর আগে এই হত্যাকাণ্ডে পল্লবী থানা পুলিশ মনিরকে গ্রেফতার করে দুই দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে। গতকাল বৃহস্পতিবার কাওরান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন কিলিং মিশনের যাবতীয় তথ্য উপস্থাপন করেন। তিনি বলেন, ‘আলীনগর হাউজিং প্রকল্পে জমিজমা নিয়ে বিরোধের জেরে শাহিন উদ্দিনকে কুপিয়ে হত্যা করা হয়। এক বিঘার বেশি পরিমাণ জমি কেনার চেষ্টা করছিল সাবেক এমপি আউয়ালের ব্যবসায়ী প্রতিষ্ঠান হ্যাভিলি প্রপার্টি। নিহত শাহিন ও তার স্বজনরা ঐ জমির মালিক। কম টাকায় জমি কিনতে না পারার কারণে এই হত্যার ঘটনা ঘটে।’

    তিনি বলেন, ‘বেশ কয়েক বছর ধরে শাহিনকে তারা টার্গেট করে আসছিল। দুই মাস আগেও আউয়ালের ভাড়াটিয়া সন্ত্রাসীরা শাহিনের ওপর হামলা করেছিল। ঐ সময় তার মাথায় কোপ দেওয়া হয়। এমনকি কোপানোর পরও উলটা শাহিনের বিরুদ্ধে মামলা দিয়ে তাকে জেলে পাঠায় আউয়াল বাহিনী। গত ঈদের কয়েক দিন আগে শাহিন ঐ মামলায় জেল থেকে জামিনে বের হন। আর ঈদের দুই দিন পরই তাকে কুপিয়ে হত্যা করা হয়।’

    কমান্ডার মঈন বলেন, ‘১৬ মে দুপুরে নিজ সন্তানের সামনে শাহিন উদ্দিনকে চাপাতি, রামদাসহ দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। ১৯ মে চাঁদপুর থেকে হাসানকে গ্রেফতার করা হয়। ২০ মে রাতে হত্যাকাণ্ডের ঘটনার মূল পরিকল্পনাকারী এম এ আউয়ালকে ভৈরবে তার একটি দরগা শরিফ থেকে গ্রেফতার করা হয়। এছাড়া পটুয়াখালীর বাউফল থেকে ১৯ নম্বর আসামি জহিরুল ইসলাম বাবুকে গ্রেফতার করে র্যাবের আরেকটি দল। তারা হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।’


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ