ঢাকা মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • আরো ছয় বীরাঙ্গনা পেলেন মুক্তিযোদ্ধার স্বীকৃতি

    আরো ছয় বীরাঙ্গনা পেলেন মুক্তিযোদ্ধার স্বীকৃতি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পাকিস্তানী বাহিনী ও তাদের সহযোগীদের হাতে নির্যাতিত আরো ছয় বীরাঙ্গনাকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিয়েছে সরকার। এ স্বীকৃতি দিয়ে সম্প্রতি গেজেট জারি করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) ৭৮তম সভার সুপারিশে এ স্বীকৃতি দেয়া হয়। এ নিয়ে মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাওয়া বীরাঙ্গনার সংখ্যা হলো ৪৪৮ জন।

    ওই ছয় বীরাঙ্গনা হলেন ঝিনাইদহ মহেশপুরের মোছা. ফাতেমা বেগম, চট্টগ্রামের রাঙ্গুনিয়ার খতিজা বেগম, রাঙ্গামাটির কাউখালীর বগাপাড়ার চিখন চোখ তঞ্চাগ্যা ও কিনা পুতি তংচংগ্যা, কুষ্টিয়ার চৌড়হাসের মোছা. জাহানারা বেগম, জামালপুরের রঘুনাথপুরের মোছা. ফিরোজা বেওয়া।

    এর আগে বীরাঙ্গনা ছাড়া অন্য ক্যাটাগরির মুক্তিযোদ্ধার আবেদন নেয়া বন্ধ করে গত ১৮ মে গণবিজ্ঞপ্তি জারি করে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ