ঢাকা মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • পেশিশক্তির ব্যবহার হলে নির্বাচন বন্ধ : সিইসি

    পেশিশক্তির ব্যবহার হলে নির্বাচন বন্ধ : সিইসি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ‌নির্বাচনে পেশিশক্তি ব্যবহার করে কোনো লাভ হবে না। ভোট হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। প্রত্যেক কেন্দ্রে থাকবে সিসি ক্যামেরা। পেশিশক্তির ব্যবহার নজরে এলে নির্বাচন বন্ধ করে দেওয়া হবে।

    আজ রোববার দুপুরে কুমিল্লা শিল্পকলা একাডেমিতে সিটি করপোরেশন নির্বাচনের মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    কাজী হাবিবুল আউয়াল বলেন, নির্বাচন মানে যুদ্ধ নয়। নির্বাচনে যুদ্ধের কূটকৌশল নেবেন না। এখন মিডিয়ার যুগ। খবর পেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবো।

    তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম বা ব্যক্তিগতভাবে কেউ ভিডিও পাঠালে প্রমাণ সাপেক্ষে ব্যবস্থা নেবো। প্রয়োজনে নির্বাচন স্থগিত করবো। ফল ঘোষণার পর এমন কিছু হলে ফলাফল বাতিল করা হবে, এমনকি নির্বাচনও বাতিল হতে পারে।

    কুমিল্লার জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার মো. আলমগীর হোসেন, নির্বাচন কমিশন কার্যালয়ের যুগ্ম সচিব ফরহাদ আহাম্মদ খান, কুসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরী, জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দুলাল তালুকদার।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ