ঢাকা মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • আনুষ্ঠানিকভাবে ‘পদ্মা সেতু’ নাম পেল

    আনুষ্ঠানিকভাবে ‘পদ্মা সেতু’ নাম পেল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আগামী ২৫ জুন চালু হচ্ছে পদ্মা সেতু। এর নামকরণ নিয়ে শুরু থেকেই নানাজন নানা মত দিয়ে আসছিলেন। ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতাদের অনেকের দাবি ছিল, সেতুর নাম হোক ‘শেখ হাসিনা’ সেতু। কেউ কেউ ‘জয় বাংলা’ নামেও সেতুর নামকরণের দাবি করেছিলেন। শেষ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে পদ্মা নদীর ওপরে নির্মিত এ সেতুর নামকরণ করা হয়েছে ‘পদ্মা সেতু’। রোববার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় আনুষ্ঠানিক নামকরণের বিষয়ে প্রজ্ঞাপন জারি করে।

    পদ্মা সেতু উদ্বোধনের তারিখ ও সেতুর নামকরণ অনুমোদনের জন্য ২৪ মে সারসংক্ষেপ নিয়ে প্রধানমন্ত্রীর কাছে যান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ওই দিন তিনি গণভবন থেকে বের হয়ে সাংবাদিকদের বলেন, ‘আমরা প্রধানমন্ত্রীর কাছে পদ্মা সেতুর দুটো সামারি (সারসংক্ষেপ) দিয়েছিলাম। একটা পদ্মা সেতু উদ্বোধনের সামারি, যেখানে তিনি ২৫ জুন তারিখ লিখে সই করেছেন। আরেকটি ছিল পদ্মা সেতুর নাম শেখ হাসিনা সেতু করার। সেটিতে তিনি সই করেননি। তিনি বলেছেন, পদ্মা সেতুর নাম পদ্মা নদীর নামে হবে। এটি কারও নামে করার দরকার নেই।’

    সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সূত্র জানায়, নিজস্ব অর্থায়নে সেতুটি নির্মাণে দৃঢ় অবস্থান নিয়েছিলেন শেখ হাসিনা। এ জন্য সেতুটি তাঁর নামে করতে চেয়েছিলেন আওয়ামী লীগের মন্ত্রী–সংসদ সদস্যদের কেউ কেউ। এ ছাড়া আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ২৩ জুনে সেতুটির উদ্বোধনের তারিখ নির্ধারণের বিষয়েও দলটির কেউ কেউ আগ্রহ দেখিয়েছিলেন। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর কোনোটাতেই সায় দেননি।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ