ঢাকা মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • বিনা ভিসায় ওমান যেতে পারবেন বাংলাদেশি কর্মীরা

    বিনা ভিসায় ওমান যেতে পারবেন বাংলাদেশি কর্মীরা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ ও ওমানের মধ্যে কূটনীতিক, অফিসিয়াল, বিশেষ বা সার্ভিস পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি চুক্তি অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এর মাধ্যমে বাংলাদেশি কর্মীরা বিনা ভিসায় শুধুমাত্র এপয়েন্টমেন্ট লেটার দিয়েই দেশটিতে যেতে পারবে। 


    সোমবার (৩০ মে) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে বিকেলে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান। 


    তিনি বলেন, 'ওমানের সাথে একটা চুক্তি সই করা হয়েছে, যে এখন থেকে ওমানের সাথে যেন আমরা বিনা ভিসায় ওমান যেতে পারি সেজন্য। কূটনীতিক, অফিসিয়াল, স্পেশাল এবং সার্ভিস পাসপোর্টধারীদের, আমাদের যেসব লোকেরা ওখানে কাজ করতে যাবে, তাদের আর (ভিসা) লাগবে না। তবে বেড়ানোর জন্য না। যারা ওয়ার্কার তাদের লাগবে না। ' 


    ভিসা ছাড়া যাবে কীভাবে-জানতে চাইলে তিনি বলেন, 'এপয়েন্টমেন্ট লেটার দিয়ে চলে যাবে।'


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ