ঢাকা মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান হবে ‘সুপার গর্জিয়াস’: মন্ত্রিপরিষদ সচিব

    পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান হবে ‘সুপার গর্জিয়াস’: মন্ত্রিপরিষদ সচিব
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বহুল কাঙিক্ষত পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান ‘সুপার গর্জিয়াস’ হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। আগামী ২৫ জুন হবে বহুল আলোচিত পদ্মা সেতুর উদ্বোধন।

    সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব এ কথা বলেন।

    সংবাদ সম্মেলনে সাংবাদিকেরা জানতে চেয়েছিলেন, কেমন হবে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান? এমন প্রশ্নে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম পাল্টা প্রশ্ন করে বলেন, ‘আপনারাই বলেন পদ্মা সেতুর উদ্বোধন ম্রিয়মাণ, নাকি জমকালো হওয়া উচিত?’ জবাবে কোনো কোনো সাংবাদিক বলেন, জমকালো হওয়া উচিত।

    তখন মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘তাহলে ইনশা আল্লাহ, সুপার গর্জিয়াস (খুবই জমকালো) হবে। পদ্মা সেতুর মূল উদ্বোধনী অনুষ্ঠানের পাশাপাশি ৬৪টি জেলাতেও অনুরূপভাবে তা দেখানোর সুযোগ থাকবে।’

    রবিবার আনুষ্ঠানিকভাবে গেজেট প্রজ্ঞাপন জারির মাধ্যমে ‘পদ্মা সেতু’র নামকরণও করা হয়েছে। পদ্মা সেতু উদ্বোধনের তারিখ ও সেতুর নামকরণ অনুমোদনের জন্য ২৪ মে সারসংক্ষেপ নিয়ে প্রধানমন্ত্রীর কাছে যান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

    ওই দিন তিনি গণভবন থেকে বের হয়ে সাংবাদিকদের বলেন, ‘আমরা প্রধানমন্ত্রীর কাছে পদ্মা সেতুর দুটো সামারি (সারসংক্ষেপ) দিয়েছিলাম। একটা পদ্মা সেতু উদ্বোধনের সামারি, যেখানে তিনি ২৫ জুন তারিখ লিখে সই করেছেন। আরেকটি ছিল পদ্মা সেতুর নাম শেখ হাসিনা সেতু করার। সেটিতে তিনি সই করেননি। তিনি বলেছেন, পদ্মা সেতুর নাম পদ্মা নদীর নামে হবে। এটি কারও নামে করার দরকার নেই।’


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ