ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩ হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মশালা বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড ঝালকাঠিতে র‌্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য
  • এবার নেদারল্যান্ডসে গ্যাস সরবরাহ বন্ধ করল রাশিয়া

    এবার নেদারল্যান্ডসে গ্যাস সরবরাহ বন্ধ করল রাশিয়া
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাশিয়ার দাবিকৃত শর্ত অনুযায়ী রুবলে গ্যাসের অর্থ পরিশোধ করতে অস্বীকৃতি জানানোয় আজ (মঙ্গলবার) থেকে নেদারল্যান্ডসে গ্যাস সরবরাহ বন্ধ করে দিচ্ছে রাশিয়ার গ্যাসপ্রোম।

    খবরটি নিশ্চিত করেছে নেদারল্যান্ডসের গ্যাস কোম্পানি গ্যাসতারা। তারা জানিয়েছে, মঙ্গলবার থেকে রাশিয়া থেকে আর কোনো গ্যাস আসবে না নেদারল্যান্ডসে।

    গ্যাসতারার পক্ষ থেকে বলা হয়েছে, অক্টোবর পর্যন্ত রাশিয়ার কাছ থেকে আরও ২ বিলিয়ন কিউবিক মিটার গ্যাস পাওয়ার কথা ছিলো নেদাল্যান্ডসের। এখন অন্য সূত্র থেকে এ গ্যাস পাওয়ার জন্য চেষ্টা করছে তারা।

    তারা জানিয়েছে, রাশিয়া রুবলে গ্যাসের মূল দেয়ার যে দাবি জানিয়েছে সেটি ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা ভঙ্গ করতে পারে। তাছাড়া যে পথে মূল্য দেয়ার দাবি করা হয়েছে সেটিতে অর্থনৈতিক এবং প্রয়োগগত ঝুঁকি আছে।

    এর আগে একই কারণে পোল্যান্ড, বুলগেরিয়া এবং ফিনল্যান্ডে গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে রাশিয়া।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ