ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল মহানগর বিএনপির সাবেক সভাপতির পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ বরিশালে জনসাধারণের চলাচলের পথ দখল, ৩ ব্যক্তিকে অর্থদণ্ড  কুয়াকাটায় পর্যটকের ভাটা, বিপাকে পর্যটন খাত  ভোলায় টানা বৃষ্টিপাতে পানিবন্দি ২৫ হাজার মানুষ  বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালককে অপসারণের দাবিতে বিক্ষোভ অব্যাহত তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব কাজ হারাতে পারেন অসংখ্য শ্রমিক, ভয়াবহ গ্যাস সংকটের মুখে দেশ আর্জেন্টিনা-মিসর ম্যাচ ঘিরে বিতর্কে নিজেদের অবস্থান স্পষ্ট করল ফিফা পলাতক তিন পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর সফল করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
  • আর্থিক লেনদেন নিয়ে বন্ধুকে কুপিয়ে হত্যা

    আর্থিক লেনদেন নিয়ে বন্ধুকে কুপিয়ে হত্যা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাজশাহীতে আর্থিক লেনদেনকে কেন্দ্র করে মো. রাব্বি (২৪) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। নিহত রাব্বি রাজশাহী মহানগরের হড়গ্রাম নতুনপাড়া এলাকার মৃত কালুর ছেলে।

    সোমবার (৩০ মে) দিনগত রাত ২টার দিকে মহানগরীর হড়গ্রাম নতুনপাড়া চারখুটার মোড় ঘটে এ ঘটনা। রাব্বিকে কুপিয়ে হত্যা করেছে ইমন (২৪) নামে তারই এক বন্ধু। ইমন একই এলাকার মৃত ইব্রাহিম আলীর ছেলে। এ ঘটনায় ইমনকে আটক করেছে পুলিশ। 

    রাজশাহীর কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ জানান, দুই বন্ধুর মধ্যে আর্থিক লেনদেন নিয়ে বেশ কিছুদিন থেকে ঝামেলা চলছিল। সোমবার গভীর রাতে এলাকার নির্মাধীন একটি দশতলা ভবনের পাশে তাদের দুজনের মধ্যে ওই টাকা নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ইমন ধারালো অস্ত্র দিয়ে রাব্বিকে উপর্যুপরি কোপায়। হামলার সময় রাব্বিও নিজেকে বাঁচাতে ইমনকে আঘাত করে। এতে রাব্বি ঘটনাস্থলে মারা যায় ও ইমন গুরুতর আহত হয়। পরে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তাকে আটক করে পুলিশ। একটু সুস্থ হলেই ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ