ঢাকা মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • প্রয়োজনে ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন হবে : আইনমন্ত্রী

    প্রয়োজনে ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন হবে : আইনমন্ত্রী
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রয়োজন হলে ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।

    মঙ্গলবার (৩১ মে) সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

    আইনমন্ত্রী বলেন, আমি একটা জিনিস ব্রডলি বলে দিতে চাই, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, সোনার বাংলা স্বপ্নদ্রষ্টা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন ১৯৭২ সালের ৪ নভেম্বর আমাদের সংবিধান উপহার দেন, তখন তিনি পরিষ্কারভাবে দুটি কথা মৌলিক অধিকার হিসেবে সংবিধানে অন্তর্ভুক্ত করে গেছেন। প্রথমটি হলো বাক স্বাধীনতা, আরেকটি হলো সংবাদমাধ্যমের স্বাধীনতা। এগুলো আমাদের সংবিধানে মৌলিক অধিকার হিসেবে গ্যারান্টি।

    তিনি বলেন, আমি দৃঢ়ভাবে বলতে পারি- দেশে এমন কোনো আইন হবে না, যা স্বাধীন সাংবাদিকতায় বাধা হয়ে দাঁড়ায়।

    ডিজিটাল নিরাপত্তা আইন প্রসঙ্গে মন্ত্রী বলেন, আইনটি সাংবাদিকতায় বাধা সৃষ্টির জন্য করা হয়নি। টেকনোলজির উন্নয়নে যে অসুবিধাগুলোর সৃষ্টি হচ্ছে, সেগুলো মোকাবিলা করতে আইনটি করেছি।

    এই আইনে এখন যত্রতত্র কাউকে হচ্ছে না বলে উল্লেখ করে তিনি বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হওয়ার সঙ্গে সঙ্গে যেন কাউকে গ্রেপ্তার না করা হয়, সেই ব্যবস্থাও নেওয়া হয়েছে।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি তপন বিশ্বাস এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাসউদুল হক।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ