ঢাকা রবিবার, ২২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • ঢাকা থেকে সিলেট যাওয়ার পথে মাঝ আকাশে বিয়ে!

    ঢাকা থেকে সিলেট যাওয়ার পথে মাঝ আকাশে বিয়ে!
    ছবি: সংগৃহীত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা থেকে সিলেটগামী একটি ফ্লাইটে বিয়ে করেছেন এক জুটি। মাটি থেকে ১৫ হাজার ফুট ওপরে, ইসলামিক রীতি অনুযায়ী 'কবুল' বলে বিবাহবন্ধনে আবদ্ধ হন খায়রুল হাসান এবং সাউদা বিনতে সানজিদা। বাংলাদেশ এভিয়েশন হাবের ফেসবুক পেজের একটি পোস্ট থেকে জানা যায় এ তথ্য।


    ফেসবুক পোস্টে বলা হয়েছে, "এক মাসব্যাপী পরিকল্পনার পর এবং বিমান কর্তৃপক্ষের সহায়তায়, একজন কাজী এবং পরিবারের ১৬ জন সদস্যের উপস্থিতিতে এই দম্পতির স্বপ্নের বিয়ে সম্পন্ন হয়!"

    গত রোববার বিকাল সাড়ে ৩টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইট বিজি ৬০৩-এ চেপে ঢাকা থেকে সিলেট যাওয়ার পথে মাঝ আকাশেই বিয়ে সারলেন এই জুটি।

    জানা যায়, বিমানে বিয়ে করতে প্রায় একমাস আগেই বিমান কর্তৃপক্ষের অনুমতি নিয়েছিলেন তারা। নিয়ম অনুযায়ী, অন্যসব যাত্রীদের বিমানে আরোহণের পর নব দম্পতি বর-বধুর সাজে বিমানে ওঠেন। বোর্ডিং পাস থেকে শুরু করে যাত্রার পুরোটা সময়েই এক আনন্দমুখর পরিবেশ বিরাজ করে। বিয়ের পরে অনেকযাত্রী এসে নবদম্পতিকে অভিনন্দন জানান এবং ছবি তোলেন। বিকালে সিলেটের চা বাগান ভ্রমণ শেষে রাতে ঢাকায় ফেরেন তারা।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ