ঢাকা শনিবার, ২১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • পাথরঘাটায় মানসিক ভারসাম্যহীন নারীর আত্মহত্যা

    পাথরঘাটায় মানসিক ভারসাম্যহীন নারীর আত্মহত্যা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার পাথরঘাটায় গলায় ফাঁস দিয়ে মোসা. মায়া বেগম (৩৫) নামের এক মানসিক ভারসাম্যহীন নারীর আত্মহত্যার অভিযোগ উঠেছে। সোমবার দিবাগত রাতের কোন এক সময় এঘটনা ঘটে। মৃত মায়া বেগম উপজেলার পাথরঘাটা সদর ইউনিয়নের বাদুরতলা এলাকার নুর মোহাম্মাদ এর মেয়ে। 

    মায়ার বড় ছেলে রাসেল ও স্থানীয়  সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো সোমবারের রাতের খাবার খেয়ে মায়া তার ছোট ছেলে রাজুর সাথে ঘুমিয়ে পরে। সকালে ঘুম থেকে রাজু উঠে দেখেন তার মা ঘরের মধ্যে আড়ার সাথে গলায় ফাঁস দেয়া অবস্থায় ঝুলছে। মায়ের এ অবস্থা দেখে চিৎকার দিলে রাজুর মামা কামাল হোসেন ঘরের মধ্যে এসে দেখেন তার বোন আড়ার সাছে ঝুলছে। তখন কামাল পাশ^বর্তী লোকজন ডেকে এনে পাথরঘাটা থানায় খবর দিলে পুলিশ গিয়ে স্থানীয় মহিলাদের সহযোগীতায় মায়াকে দড়ি কেটে নমিয়ে থানায় নিয়ে আসেন। 

    তারা আরো জানান, মায়া দীর্ঘদিন ঘরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় ছিল। এ বিষয়ে পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাশার জানান, খবর পাওয়ার সাথে সাথেই পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। এঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।    
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ