ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী শেরে বাংলা দিবা-নৈশ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে ফুলেল শুভেচ্ছা  শিকারপুরে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ‍ভাণ্ডারিয়ায় ইউএনও’র বিরুদ্ধে প্রধান শিক্ষককে নির্যাতনের অভিযোগ বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান বেগম জিয়ার স্মৃতি বিজড়িত জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন বাবা-মায়ের ধারাবাহিকতায় জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি পুলক চ্যাটার্জীর মৃত্যুর রহস্য উন্মোচনে শ্বেতপত্রের দাবি ‎নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছি তার চেয়ে বেশি কাজ করার চেষ্টা করবো-প্রতিমন্ত্রী রাজিব আহসান
  • স্যাটেলাইটের বিল বকেয়া, দুই টেলিভিশনের সম্প্রচার বন্ধ

    স্যাটেলাইটের বিল বকেয়া, দুই টেলিভিশনের সম্প্রচার বন্ধ
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর মাধ্যমে সেবা নেওয়ার বকেয়া বিল পরিশোধ না করায় বেসরকারি টেলিভিশন স্টেশন এসএটিভি ও চ্যানেল নাইনের সম্প্রচার বন্ধ করে দিয়েছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)।

    কোম্পানির চেয়ারম্যান শাহজাহান মাহমুদ শুক্রবার বলেন, কয়েকবার তাগাদা দেওয়ার পরও এসএটিভি ও চ্যানেল নাইন কর্তৃপক্ষ বকেয়া পরিশোধ না করায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    “বৃহস্পতিবার রাতেই তাদের স্যাটেলাইট সেবা বন্ধ করে দেওয়া হয়েছে। বকেয়া বিল আদায়ে কোম্পানি এখন কঠোর অবস্থানে রয়েছে।”

    দুই টেলিভিশন স্টেশনের মধ্যে কার কত বকেয়া সেই তথ্য প্রকাশ করেনি বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড।

    শাহজাহান মাহমুদ বলেন, এসএটিভি ইতিমধ্যে বকেয়া বিল পরিশোধ করার উদ্যেগে নিয়েছে এবং চ্যানেল নাইনও দ্রুত বিল পরিশোধ করবে বলে জানিয়েছে।

    “সেটা হলে শুক্রবারের মধ্যে এসএটিভি সম্প্রচারে ফিরবে। বিল পরিশোধ করার পরপরই চ্যানেল নাইনের সম্প্রচার সংযোগ দেওয়া হবে।”

    বর্তমানে দেশের ৩২টি বেসরকারি টেলিভিশন স্টেশন এবং চারটি সরকারি টেলিভিশন স্টেশন বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর মাধ্যমে সম্প্রচার চালাচ্ছে। এছাড়া ডিটিএইচ (ডিরেক্ট টু হোম) সেবাও দেওয়া হচ্ছে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর মাধ্যমে।

    ২০১৮ সালে ১২ মে প্রথম বাণিজ্যিক স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ এর সফল উৎক্ষেপণের মধ্য দিয়ে বাংলাদেশ মহাকাশ যুগে প্রবেশ করে। পরের বছর অক্টোবরে এই কৃত্রিম উপগ্রহের মাধ্যমে টেলিভিশন স্টেশনগুলোর বাণিজ্যিক সম্প্রচারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ