ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩ হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মশালা বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড ঝালকাঠিতে র‌্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য
  • তিন বেলাই নুডুলস, তালাকের আবেদন 

    তিন বেলাই নুডুলস, তালাকের আবেদন 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সকাল, দুপুর ও রাতের খাবারে ম্যাগি নুডুলস ছাড়া কোনো কিছুই আসে না খাবারের টেবিলে। শেষ পর্যন্ত জানা গেলো, এই নুডুলস ছাড়া আর কিছুই রান্না করতে পারেন না স্ত্রী। এ কারণে আদালতে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের আবেদন করেছেন ভারতের কর্ণাটক রাজ্যের এক ব্যক্তি।

    কী কী কারণে বিচ্ছেদের মামলা হয় সেই বিষয়গুলোতে বলতে গিয়ে এ ঘটনা সামনে এনেছেন মুখ্য জেলা ও দায়রা জজ এমএল রঘুনাথ। বিচ্ছেদের ওই আবেদনকে ‘ম্যাগি মামলা’ উল্লেখ করে বিচারক জানান, ওই স্বামী আদালতের কাছে অভিযোগ করেছিলেন, তার স্ত্রী দোকান থেকে ম্যাগি নুডুলস ছাড়া অন্য কোনো পণ্যই কিনতো না।
     
    তিনি বলেন, ‘স্বামী জানিয়েছিলেন, তার স্ত্রী ম্যাগি নুডুলস ছাড়া অন্য কোনও খাবার তৈরি করতে জানেন না। এটি ছিল সকালের নাস্তা, দুপুরের খাবার এবং রাতের খাবারের জন্য নুডুলস। তিনি অভিযোগ করেছিলেন, তার স্ত্রী মুদি দোকানে গিয়ে শুধু ইনস্ট্যান্ট নুডুলস নিয়ে আসেন।’

    বিচারক রঘুনাথ জানান, এই মামলায় শেষ পর্যন্ত পারস্পরিক সম্মতিতেই পৃথক হয়ে গিয়েছিলেন ওই স্বামী-স্ত্রী।
     


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ