ঢাকা মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে স্বনির্ভর খাল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জিয়া হায়দার  ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনে দাঁড়িয়ে বিচার চাইলেন মা ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত
  • ঢাকা-জলপাইগুড়ি ট্রেন যাত্রা শুরু আজ

    ঢাকা-জলপাইগুড়ি ট্রেন যাত্রা শুরু আজ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আজ থেকে বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করছে রাজধানী ঢাকা ও ভারতের জলপাইগুড়ির মধ্যকার আন্তঃদেশীয় ট্রেন ‘মিতালী এক্সপ্রেস’। ট্রেনটি ভারতের নিউ জলপাইগুড়ি থেকে বাংলাদেশের ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনের মধ্যে চলাচল করবে।

    মঙ্গলবার (৩১ মে) রেলপথ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, ভারতের দিল্লিতে মিতালী এক্সপ্রেসের ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

    মিতালী এক্সপ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশের রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন ইতোমধ্যে ভারতে গিয়েছেন। তিনি এবং ভারতের রেলমন্ত্রী আশ্বিনি বৈষ্ণব আজ সকাল ৯টা ২৫ মিনিটে ট্রেনটির ভার্চ্যুয়াল ফ্ল্যাগ অফ করবেন।

    ভারতের হলদিবাড়ি ও বাংলাদেশের চিলাহাটি রুট দিয়ে চলাচল করবে মিতালি এক্সপ্রেস। এর যাত্রা সময় ধরা হয়েছে ৯ ঘণ্টা ৫৫ মিনিট। প্রতি সপ্তাহে দুই দিন চলাচল করবে ট্রেনটি। বাংলাদেশ থেকে ট্রেনটি ছাড়বে সোমবার ও বৃহস্পতিবার এবং ভারত থেকে ছাড়বে রোববার ও বুধবার।

    ঢাকা ক্যান্টনমেন্ট থেকে ট্রেনটি ছেড়ে যাবে রাত ৯টা ৫৯ মিনিটে (বিএসটি), নিউ জলপাইগুড়ি পৌঁছাবে সকাল ৭টা ১৫ মিনিটে। অন্যদিকে নিউ জলপাইগুড়ি থেকে ট্রেনটি ছেড়ে আসবে বেলা ১১টা ৪৫ মিনিটে (আইএসটি), ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনে পৌঁছাবে রাত ১০টা ৩০ মিনিটে (বিএসটি)।

    মিতালি এক্সপ্রেসের ভাড়া নির্ধারণ করা হয়েছে এসি বার্থে ৫ হাজার ২৫৫ টাকা, এসি সিটে ৩ হাজার ৪২০ টাকা এবং এসি চেয়ারে ২ হাজার ৭৮০ টাকা করে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ