ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩ হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মশালা বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড ঝালকাঠিতে র‌্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য
  • ব্রাজিলে ভারী বর্ষণে নিহতের সংখ্যা বেড়ে ১০০

    ব্রাজিলে ভারী বর্ষণে নিহতের সংখ্যা বেড়ে ১০০
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ব্রাজিলের উত্তর-পশ্চিমাঞ্চলীয় রাজ্য পারনামবুকোতে গত কয়েকদিন ধরে চলা ভারী বর্ষণে নিহেত সংখ্যা বেড়ে ১০০ জনে দাঁড়িয়েছে। মঙ্গলবার রাতে উদ্ধারকারী দলের বরাতে এ খবর দিয়েছে সংবাদ সংস্থা এএনআই।

    জানা গেছে, কয়েকদিন ধরে চলা ভারী বর্ষণের ফলে ভূমিধসের ঘটনা ঘটেছে ওই রাজ্যে। এ ঘটনায় এখন পর্যন্ত ১৬ জনের নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। তাদের ১৪ জন মাটিচাপা পড়েছেন। বাকি দুজন পানির অতিরিক্ত স্রোতে ভেসে গেছেন। এসময় ছয় হাজারের বেশি বাসিন্দাকে বাড়ি ছেড়ে দিতে হয়েছে।

    এদিকে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় মঙ্গলবার উদ্ধার কার্যক্রম বাধাগ্রস্ত হয়েছিলো। তবে নতুন করে ভূমিধস ও বন্যার আশঙ্কার কথা জানিয়ে আগেই সতর্ক করে দিয়েছে ফায়ার ডিপার্টমেন্ট।

    পারনামবুকো রাজ্যের ১৪টি পৌরসভায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। ভারী বর্ষণের ফলে পার্শ্ববর্তী অ্যালাগোয়াস রাজ্যের ৩৩টি পৌরসভাতেও জরুর অবস্থা জারি করা হয়েছে, যেখানে অন্তত ৩ জনের মৃত্যু হয়েছে এবং ১৮ হাজার বাসিন্দা ঘরছাড়া হয়েছেন। গত সপ্তাহে শুরু হয় বৃষ্টিপাত। সপ্তাহ শেষে তা ভারী বর্ষণে রূপ নেয়।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ