ঢাকা মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • প্রধানমন্ত্রীর এপিএস পরিচয়ে প্রতারণা, যুবক আটক

    প্রধানমন্ত্রীর এপিএস পরিচয়ে প্রতারণা, যুবক আটক
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রধানমন্ত্রী শেখ হাসিনার এপিএস-২ পরিচয়ে প্রতারণার অভিযোগে মানিকগঞ্জে রুবেল মিয়া ওরফে শাওন (৩৬) নামের এক যুবককে আটক করেছেন র‌্যাব-৪ এর সদস্যরা।

    শুক্রবার (২১ মে) ভোর ৪টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা-মিতরা ইউনিয়নের বেতিলা এলাকার এলাকার রমজান মোল্লার বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটককৃত রুবেল মিয়া ওরফে শাওন জেলার হরিরামপুর উপজেলার লেছড়াগঞ্জ ইউনিয়নের বসন্তপুর আদর্শ গ্রামের শেখ মোশারফ হোসেনের ছেলে।

    র‌্যাব-৪ এর মানিকগঞ্জ সিপিসির সহকারী পুলিশ সুপার উনু মং বলেন, আটক শাওন মানিকগঞ্জে বেশ কিছুদিন ধরে নিজেকে প্রধানমন্ত্রীর এপিএস-২ গাজী হাফিজুর রহমান লিকু পরিচয় দিয়ে বিভিন্ন জনের কাছ থেকে দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ করার কথা বলে চাঁদা দাবি করে আসছিল। পাশাপাশি জেলার কয়েকজন ব্যক্তিকে ইউপি নির্বাচনে নৌকা প্রতীক পাইয়ে দেওয়া ও কেন্দ্রীয় কিংবা জেলা পর্যায়ে দলীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদ দেওয়ার কথা বলে মোটা অংকের টাকা দাবি করে আসছিল।

    এছাড়াও ফরিদপুরে একটা খেলার অনুষ্ঠানে বিতরণের জন্য মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার ওয়ারলেস গেটের ড্রিম টাচ ইলেকট্রনিকের মালিক তৌফিক খানের কাছে টেলিভিশন দাবি করেন।

    তিনি আরও বলেন, ড্রিম টাচ ইলেকট্রনিকের মালিক তৌফিক খানের কাছ থেকে বিষয়টি জানতে পেরে অভিযান চালিয়ে শাওনকে আটক করা হয়েছে। এসময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও ভুয়া ভিজিটিং কার্ড পাওয়া যায়। আটকের পর র‌্যাবের কাছে শাওন প্রতারণার কথা স্বীকার করেছেন। এ ব্যাপারে তৌফিক খান একটি মামলার প্রস্তুতি নিচ্ছেন।

    উল্লেখ্য, এর আগে মানিকগঞ্জের এক নারীকে প্রতারণা করে বিয়ের নাম করে সাভারের একটি বাসায় দীর্ঘদিন আটকে রেখে নির্যাতন এবং জমি, টাকা আত্মসাতের অভিযোগে পুলিশের হাতে আটক হয়েছিল শাওন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ