ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩ হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মশালা বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড ঝালকাঠিতে র‌্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য
  • ৭০০ বছর পুরনো জাপানি সামুরাই তলোয়ারের সন্ধান

    ৭০০ বছর পুরনো জাপানি সামুরাই তলোয়ারের সন্ধান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রায় ৭০০ বছর পুরনো জাপানি সামুরাই তলোয়ারের সন্ধান পাওয়া গেছে সুইজারল্যান্ডে। এটির আনুমানিক মূল্য সাড়ে ৬ লাখ ইউরো।

    ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, জুরিখের কাছে নিয়মিত অনুসন্ধানের সময় সুইস নম্বর প্লেট লাগানো একটি গাড়িতে ‘কাতানা’ নামে ১৩৫৩ খ্রিষ্টাব্দে তৈরি প্রাচীন ওই তলোয়ারটি পাওয়া যায়।

    মূল্যবান তলোয়ার ছাড়াও গাড়িটি থেকে একটি প্রাচীন বই, চুক্তিপত্র ও বিক্রয় চালানসহ আরও বেশ কিছু জিনিস পাওয়া গেছে বলেও জানায় সুইস কাস্টমস কর্তৃপক্ষ।

    স্থানীয় কর্মকর্তারা জানান, জার্মানি থেকে থায়েনজেন সীমান্ত পার হওয়ার সময় উদ্ধার করা বস্তুগুলোর নিবন্ধন করেননি ওই গাড়ির চালক এবং তার মেয়ে।

    এ ঘটনার তদন্ত শুরু করেছে সুইস কাস্টমস কর্তৃপক্ষ। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, সামুরাই তলোয়ারসহ উদ্ধার হওয়া অন্য জিনিসগুলোর ‘প্রকৃত মালিক’ সম্ভবত ওই গাড়ির চালক নন। নিয়োগকর্তার অনুরোধে তিনি এ কাজ করে থাকতে পারেন।

    কাস্টমস বিশেষজ্ঞদের মতে, প্রাচীন তলোয়ার আমদানি সুইস আইনের লঙ্ঘন হিসেবে বিবেচিত হওয়া উচিত। কারণ সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ, চুরি, লুটপাট এবং সাংস্কৃতিক সম্পত্তির অবৈধ আমদানি-রফতানি প্রতিরোধ করার লক্ষ্যে সুইজারল্যান্ডে কঠোর আইন রয়েছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ