ঢাকা মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে স্বনির্ভর খাল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জিয়া হায়দার  ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনে দাঁড়িয়ে বিচার চাইলেন মা ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত
  • দেশের মানুষকে যতটা পারি, বাজেটে সহায়তা করব : অর্থমন্ত্রী

    দেশের মানুষকে যতটা পারি, বাজেটে সহায়তা করব : অর্থমন্ত্রী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ‘বাজেটে সামাজিক নিরাপত্তা প্রশস্ত করা হয়েছে। যে চ্যালেঞ্জিং সময় মোকাবিলা করে যাচ্ছি, এ সময়ে আমাদের দেশের মানুষকে যতটা পারি, সহায়তা করব। ন্যায়সঙ্গত হবে না এমন কিছু তাদের ওপর চাপিয়ে দেবো না।’

    বুধবার দুপুরে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চ্যুয়াল বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন অর্থমন্ত্রী। সভায় সভাপতিত্ব করেন তিনি। 

    বাজেট পরিকল্পনার বিষয়ে অর্থমন্ত্রী বলেন, ‘বিশ্ব অর্থনীতিতে যে অনিশ্চয়তা বিরাজমান, এর মধ্যে কেমন করে আমাদের অর্থনীতিতে আমরা জায়গা করে নিতে পারি, আমরা আরও কীভাবে গতিশীল করতে পারি সেগুলো বাজেটে জায়গা পেয়েছে।’

    বিদ্যুৎ-জ্বালানির দাম বাড়ানো অর্থনীতির জন্য আত্মঘাতী হবে- ব্যবসায়ীদের বক্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে মুস্তফা কামাল বলেন, ‘এ বিষয়ে আমি ভিন্ন মতামত দিতে চাই না। আমি বলব, আপনারা অপেক্ষা করেন। আমি আগেই বলেছি, আমরা অন্য কোনো দেশের সঙ্গে রিলেট করব তখনই যখন আমরা লাভবান হতে পারব।’

    অর্থমন্ত্রী বলেন, ‘যুদ্ধ থেমে গেলে রাশিয়া বা ইউক্রেন থেকে সরাসরি প্রয়োজনীয় জিনিসপত্র ও জ্বালানি, ভোজ্যতেল আনতে পারলে আমরা লাভবান হবে।’


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ