ঢাকা মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে স্বনির্ভর খাল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জিয়া হায়দার  ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনে দাঁড়িয়ে বিচার চাইলেন মা ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত
  • ১৬ তলা থেকে পড়ে ঢাবি ছাত্রীর মৃত্যু

    ১৬ তলা থেকে পড়ে ঢাবি ছাত্রীর মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর আদাবরে জাপান গার্ডেন সিটির ১৬ তলা ভবনের ছাদ থেকে পড়ে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (১ জুন) বিকেলের দিকে এই ঘটনা ঘটে।

    ওই শিক্ষার্থীর নাম জায়না হাবিব প্রাপ্তি (২২)। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। নোয়াখালী সদরের হাবিবুল আজিজের দুই সন্তানের মধ্যে ছোট তিনি।

    জাপান গার্ডেন সিটির ভবন মালিক সমিতির সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বলেন, মাগরিবের নামাজের আগে হঠাৎ করে বিকট শব্দ হয়। আমরা দৌড়ে এসে দেখি নিচে একজন রক্তাক্ত হয়ে পড়ে আছেন। মনে হলো ছাদ থেকে লাফ দিয়ে পড়েছে। কারণ পুরো শরীর থেঁতলে গেছে।

    ভবনের নিরাপত্তা কর্মী মোতালেব জানান, বিকেল সাড়ে পাঁচটার দিকে বিল্ডিংয়ের নিচতলায় বসে ছিলাম। হঠাৎ করে মনে হলো ছাদ থেকে কোনো কিছু পড়েছে। দ্রুত দৌড়ে এসে দেখি রক্তাক্ত অবস্থায় একজনের মরদেহ পড়ে রয়েছে।

    এ বিষয়ে মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মুজিব পাটোয়ারী বলেন, আমার প্রাথমিকভাবে ধারণা করছি মেয়েটি আত্মহত্যা করেছে। ছাদ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে। নোটে তার জীবনে দীর্ঘ হতাশার কথা উল্লেখ করেছিলেন তিনি।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ