ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল মহানগর বিএনপির সাবেক সভাপতির পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ বরিশালে জনসাধারণের চলাচলের পথ দখল, ৩ ব্যক্তিকে অর্থদণ্ড  কুয়াকাটায় পর্যটকের ভাটা, বিপাকে পর্যটন খাত  ভোলায় টানা বৃষ্টিপাতে পানিবন্দি ২৫ হাজার মানুষ  বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালককে অপসারণের দাবিতে বিক্ষোভ অব্যাহত তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব কাজ হারাতে পারেন অসংখ্য শ্রমিক, ভয়াবহ গ্যাস সংকটের মুখে দেশ আর্জেন্টিনা-মিসর ম্যাচ ঘিরে বিতর্কে নিজেদের অবস্থান স্পষ্ট করল ফিফা পলাতক তিন পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর সফল করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
  • ছাত্রকে প্রস্রাব ‘খাওয়ালেন’ শিক্ষিকা

    ছাত্রকে প্রস্রাব ‘খাওয়ালেন’ শিক্ষিকা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নওগাঁর ধামইরহাটে প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষার্থীকে প্রসাব খাওয়ানোর অভিযোগ উঠেছে এক শিক্ষিকার বিরুদ্ধে।গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার চকচান্দিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।ওই বিদ্যালয়ের শিক্ষিকা মোছা. শাহানা বেগমের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে।

    নির্যাতনের শিকার ছাত্র বলে, ‘‘প্রস্রাবখানায় অনেকে প্রসাবের জন্য অপেক্ষা করছে দেখে আমি স্কুলের ছাদে প্রস্রাব করি। আর এই কারণে ম্যাডাম আমাকে অনেক মারধর করে ও আমার হাতে একটা প্লাস্টিকের বোতল দিয়ে বলেন যে, ‘এখানে প্রসাব কর’।’’

    ভুক্তভোগী বলেন, ‘‘আমি ভয়ে ভয়ে প্রস্রাব করি। তারপর বলেন, ‘এখন তুই এই প্রস্রাব খা। না খেলে আরও মারব।’ আমি ভয়ে প্রস্রাব খেয়ে বাসায় গিয়ে বাবা মাকে পুরো ঘটনা বলে দিই।’’

    ভুক্তভোগীর মা বলেন, ‘আমার ছেলে যদি অপরাধ করে থাকে তাহলে অভিভাবকদের জানাবেন। না জানিয়ে সহকারী শিক্ষক শাহানা অন্যায়ভাবে আমার ছেলেকে মেরেছে ও প্রস্রাব খাওয়াইছেন। তাহলে আমাদের সন্তানদের নিরাপত্তা কোথায়?’

    এলাকাবাসী ও অভিভাবকরা জানান, মঙ্গলবার দুপুরে তারা বিদ্যালয় ঘেরাও করেন। কিন্তু অভিযুক্ত শিক্ষিকা বিদ্যালয়ের ভেতরের দরজা বন্ধ করে দেন। তারা অবিলম্বে অভিযুক্ত শিক্ষিকার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

    অভিযুক্ত শিক্ষিকা মোছা. শাহানা বেগম বলেন, ‘আমি রাগ করে বলেছি যে, তুমি ছাদ থেকে কেন প্রসাব করলে? এখন তুমি এই প্রস্রাব খাও বলেছি, কিন্তু নিজে হাতে খাওয়াইনি।’

    চকচান্দিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এরশাদ আলী (ডলার) বলেন, তিনি ঘটনার সময় ছিলেন না। পরে সহকারী শিক্ষিকা তানজিলার কাছ থেকে বিস্তারিত শুনেছেন।

    তাৎক্ষণিকভাবে স্থানীয় ইউপি চেয়ারম্যান মাহফুজুল আলম লাকী, সংশ্লিষ্ট ক্লাস্টারের সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা ইসতিয়াক আহমেদ, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আবু ইউসুফ বদিউজ্জামান বকুল ঘটনাস্থলে যান। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত শিক্ষিকা মোছা. শাহানা বেগম দোষ স্বীকার করেছেন বলে জানিয়েছেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা ইসতিয়াক আহমেদ।

    উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি অধ্যাপক মো. শহীদুল ইসলাম বলেন, ‘স্বাধীন বাংলাদেশ জাহেলিয়াতি যুগের কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না। অতি সত্বর দোষী শিক্ষিকার সমুচিত শাস্তির দাবি জানাচ্ছি।’

    ধামইরহাট উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আজমল হোসেন বলেন, ‘পুরো ঘটনা শুনেছি। খুবই দুঃখজনক বিষয়। আমরা তদন্ত করছি। তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমুলক শাস্তির ব্যবস্থা করা হবে।’


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ