ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিটিএমএ’র সভাপতি হুমায়ুন কবীর, সম্পাদক আকতার ফারুক শাহিন বরিশালে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রস্তুতি সভা চাপের মুখে ৫ দিনের ছুটি নিয়ে অফিস ছাড়লেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক  প্রযুক্তিনির্ভর কৃষি গড়ে তুলতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার সাজেকে আটকা ৫ শতাধিক পর্যটক, রিসোর্টের ভাড়া নিচ্ছেন না মালিকরা তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ইস্যুতে আপিলের রায় বৃহস্পতিবার স্থানীয় নির্বাচনে সবার সহযোগিতা চাইলেন ইসি  বরিশালে ভুয়া বিল তৈরি করে ১৮ লক্ষাধিক টাকা আত্মসাত, ৩ পুলিশ সদস্য বরখাস্ত বরিশালে শিয়াল হত্যা করে ফেসবুকে মাংস বিক্রির বিজ্ঞাপন গেঞ্জিতে ইসলামী যুব আন্দোলন, চট্টগ্রাম’ লেখা যুবকের অর্ধগলিত মরদেহ কুয়াকাটা সৈকতে উদ্ধার 
  • ৬০ বছরের বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

    ৬০ বছরের বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ময়মনসিংহের ধোবাউড়ায় ষাটোর্ধ্ব বৃদ্ধাকে ধর্ষণের ঘটনায় আবু হানিফ (৩০) নামের এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-১৪।

    শুক্রবার ভোরে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। হানিফ হালুয়াঘাট উপজেলার পোড়াকান্দলিয়া ইউনিয়নের রাউতি মাইজপাড়া এলাকার মৃত আব্দুর রহিম খার সন্তান।

    সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-১৪'র কোম্পানী অধিনায়ক মেজর আখের মুহম্মদ জয় উল্লেখ করেন, ওই বৃদ্ধার স্বামী বেশ কয়েক বছর আগে মারা গেছেন। গত ২৮ মে দ্বিবাগত রাতে ওই বৃদ্ধা তার প্রতিবন্ধী ছেলেকে নিয়ে নিজ ঘরে ঘুমাচ্ছিলেন। 

    রাত আড়াইটার দিকে আবু হানিফ জবরদস্তি করে ওই বৃদ্ধাকে ঘর থেকে বাহিরে নিয়ে এসে ধর্ষণ করে। পরে নির্যাতিত ওই বৃদ্ধা গত ২৯ মে সংশ্লিষ্ট থানায় ধর্ষণ মামলা করেন।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ