ঢাকা মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ‘এক-এগারোর’ আলোচিত সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন গ্রেফতার আঞ্জুমান-ই-হেমায়েত-ই-ইসলামের সাবেক সহ সভাপতি ও সাবেক ব্যাংক কর্মকর্তা আবুল ফজল হাওলাদারের ‍ইন্তেকাল  বরিশালে স্বনির্ভর খাল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জিয়া হায়দার  ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনে দাঁড়িয়ে বিচার চাইলেন মা ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী 
  • ‘পদ্মা সেতু উদ্বোধনকে ঘিরে অপতৎপরতায় মেতেছে একটি চক্র’

    ‘পদ্মা সেতু উদ্বোধনকে ঘিরে অপতৎপরতায় মেতেছে একটি চক্র’
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আমাদের স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধনকে সামনে রেখে অপতৎপরতা জোরদার করছে ৭৫’র অপশক্তি। তারা এমন সব আস্ফালন করছে যা পৃথিবীর কোনো রাজনীতিতে গ্রহণযোগ্য হতে পারে না।

    শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি ও দেশব্যাপী বিএনপির নৈরাজ্য-ষড়যন্ত্রের প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ মহিলা আওয়ামী লীগ আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এ কথা বলেন।

    তিনি বলেন, ’৭৫-এর অপশক্তি বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার চেষ্টা চালয়েছিল কিন্তু বঙ্গবন্ধুর দুই কন্যা বিদেশ থাকায় তারা বেঁচে গেছেন।

    সেই অপশক্তি তাদের দুজনকে নিশ্চিহ্ন করে দিতে অনেকগুলো বছর ধরে চেষ্টা করছে।
    শিক্ষামন্ত্রী বলেন, উন্নয়নবিরোধী রাজনীতিকদের যেকোনো মূল্যে প্রতিহত করা হবে। যারা মানুষ হত্যা করে, ধ্বংস ও উন্নয়নবিরোধী রাজনীতি করে তাদের বাংলার মানুষ মেনে নেবে না। নারীরা রাস্তায় নেমেছে, তারা একত্রে বলছেন, এই অপশক্তিকে যেকোনো মূল্যে প্রতিহত করব।  


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ