ঢাকা শনিবার, ২৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে আলফা, মাহিন্দ্রা ও অটো শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভা  হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১
  • এসএম জাকির হোসেনের শোক 

    আঞ্জুমান-ই-হেমায়েত-ই-ইসলামের সাবেক সহ সভাপতি ও সাবেক ব্যাংক কর্মকর্তা আবুল ফজল হাওলাদারের ‍ইন্তেকাল 

    আঞ্জুমান-ই-হেমায়েত-ই-ইসলামের সাবেক সহ সভাপতি ও সাবেক ব্যাংক কর্মকর্তা আবুল ফজল হাওলাদারের ‍ইন্তেকাল 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল নগরীর মুসলিম গোরস্থান রোড সংলগ্ন আঞ্জুমান-ই-হেমায়েত-ই-ইসলামের সাবেক সহ-সভাপতি ও রূপালী ব্যাংকের সাবেক কর্মকর্তা আলহাজ আবুল ফজল হাওলাদার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।  

    শুক্রবার (২০ মার্চ ) দুপুর সোয়া ১২ টায়  বার্ধক্যজনিত কারণে নগরীর কলেজ রো,  “সবুজ বাগ” নিজ বাসভবনে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।  

    মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর।  তিনি এক পুত্র-পুত্রবধূ, চার কন্যা, আত্নীয় স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

    তিনি একজন পরোপকারী, সজ্জন এবং ধর্ম পরায়ণ ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। এছাড়া তিনি মুসলিম গোরস্থানের আব্দুল মান্নান দরবেশ মাদ্রাসার সাবেক সভাপতি, আঞ্জুমান-ই-হেমায়েত ইসলামের সাবেক সহ-সভাপতি, কলেজ এভিনিউ লেচুশাহ সড়কের বায়তুল নূর মসজিদের সাবেক সভাপতি এবং কলেজ রো “আব্দুল কাদের” জামে মসজিদের সাবেক সহ-সভাপতি ছিলেন।

    এদিকে আলহাজ আবুল ফজল হাওলাদারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দৈনিক মতবাদ পত্রিকার সম্পাদক ও বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন। তিনি এক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
     

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ