ঢাকা শনিবার, ২১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • বরগুনায় পুলিশের লাঠিপেটায় সাংবাদিক আহত 

    বরগুনায় পুলিশের লাঠিপেটায় সাংবাদিক আহত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     বরগুনায় ট্রাফিক পুলিশের লাঠিপেটাকালে এক সাংবাদিক গুরুতর আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। 

    আহত সাংবাদিক ফকরুল ইসলাম রনিকে (৩৩) উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    শুক্রবার (৩ জুন) সন্ধ্যায় বরগুনা পৌর মাছ বাজার সংলগ্ন সড়কে এ ঘটনায় ঘটে।
     
    রনির অভিযোগ, সন্ধ্যায় রিকশাযোগে বরগুনা পৌর বাজারে আসেন রনি। রিকশা থেকে নেমে তিনি চালককে ভাড়া দিতে যাবেন এমন সময় ওই এলাকায় কর্মরত ট্রাফিক পুলিশের সদস্যরা কয়েকটি ইজিবাইক ও তার চালকদের বেধড়ক লাঠিপেটা করছিলেন। লাঠিপেটা থেকে বাঁচতে একটি ইজিবাইক তড়িঘড়ি করে যেতে চেষ্টা করলে রনির ওপর উঠে যায়। এতে রনির সড়কে ছিটকে পড়েন এবং ইজিবাইকের চাপায় পায়ে গুরুতর আঘাত পান। 

    রনি আরও অভিযোগ করেন, ট্রাফিক পুলিশ সদস্যদের তিনি লাঠিপেটার কারন জিজ্ঞেস করলে পুলিশ সদস্যরা তাকে অশ্রাব্য গালাগালি করেন। আহতবস্থা থেকে তাকে উদ্ধার না করে উল্টো তাকেও লাঠিপেটা করতে তেড়ে আসেন। পরে স্থানীয়রা এগিয়ে এলে ওই পুলিশ সদস্যরা পালিয়ে যান।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ