ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিরসনে পুলিশের আকস্মিক সাঁড়াশি অভিযান বিচ কার্নিভালে উৎসবের আমেজে মাতোয়ারা লক্ষাধিক পর্যটক বরিশাল প্রেসক্লাব অডিটোরিয়াম সংস্কার কাজের উদ্বোধন করলেন বিসিসি প্রশাসক শিরীন ইতালিতে একের পর এক ১২টি ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি কাশিপুরে গ্যাসের গোডাউন থেকে সাড়ে ৪ লাখ টাকার মাল‍ামাল চুরি  এক যুগেরও বেশি সময় ধরে অপরিচ্ছন্ন অবস্থায় পড়ে থাকা পুকুর পরিষ্কারের উদ্যোগ বাকেরগঞ্জে স্ত্রীর সঙ্গে বিরোধের জেরে যুবকের আত্মহত্যা ভাঙ্গা-বরিশাল চার লেন সড়ক প্রকল্প একনেকে অনুমোদন পেতে পারে: পরিকল্পনা প্রতিমন্ত্রী বরিশালে ‍ইয়াবাসহ চাকরিচ্যুত সেনাসদস্য ও তার স্ত্রী গ্রেফতার মঠবাড়িয়া পৌর শহরে সিসিটিভি ক্যামেরা অচল, অপরাধ প্রবণতা বাড়ছে 
  • রায়পুরায় ট্রেনের ধাক্কায় ৩ জন নিহত

    রায়পুরায় ট্রেনের ধাক্কায় ৩ জন নিহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নরসিংদীর রায়পুরায় ট্রেনের ধাক্কায়  তিন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

    শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে রায়পুরা উপজেলার হাসনাবাদ রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- নেত্রকোনার পূর্বদলা থানার সুজাত (২৫), শাহিন (২৭) ও আনিস খান (২৬)।
     
    প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার রাধাগঞ্জ বাজার থেকে মোবাইল নেটওয়ার্ক টাওয়ারের কাজ শেষে পিকআপযোগে নরসিংদীর দিকে ফিরছিলেন কয়েকজন শ্রমিক। 

    পিকআপটি হাসনাবাদ রেলক্রসিংয়ে উঠলে সিলেটগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটি ধাক্কা দেয়। এতে পিকআপটি ছিটকে রেল লাইনের পাশে পড়ে যায়। ঘটনাস্থলেই দুজন নিহত হয়। গুরুতর আহত চারজনকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়।

    হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাহিন নামে আরও একজন মারা যান। নরসিংদী রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক ইমায়েদুল জাহেদী জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ