পরীক্ষামূলক বাতি জ্বললো পদ্মা সেতুতে

পদ্মা সেতুর মুন্সীগঞ্জ প্রান্তে কয়েকটি ল্যাম্পপোস্টে পরীক্ষামূলক বাতি জ্বালানো হয়েছে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন
পদ্মা সেতুতে পরীক্ষামূলক বাতি জ্বালানো হয়েছে। শনিবার (৪ জুন) সন্ধ্যার কিছুক্ষণ আগে সেতুর ১৪ নম্বর পিলার থেকে ১৯ নম্বর পিলার পর্যন্ত মুন্সীগঞ্জ প্রান্তে কয়েকটি ল্যাম্পপোস্টে আলো জ্বলে ওঠে।
পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আব্দুল কাদের বলেন, ‘পদ্মা সেতুর ল্যাম্পপোস্টের বাতি পরীক্ষা শুরু হয়েছে। মাত্র ১০-১২টি পরীক্ষা করা গেছে। সেতুর সব ল্যাম্পপোস্টের বাতি পরীক্ষা করতে ৫-৬ দিন সময় লাগবে।’
এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন