ঢাকা শনিবার, ২১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • আমতলীতে আওয়ামী লীগের সমাবেশ ও বিক্ষোভ মিছিল

    আমতলীতে আওয়ামী লীগের সমাবেশ ও বিক্ষোভ মিছিল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিএনপি জামাত কর্তৃক হত্যার হুমকির প্রতিবাদে সারাদেশের ন্যায় আমতলীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা আওয়ামী লীগ। 


    শনিবার বিকাল ৪ টায়  আমতলী উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। 
    সমাবেশে আমতলী উপজেলা আওয়ামী লীগ, উপজেলা মহিলা আওয়ামীলীগ, পৌর আওয়ামীলীগ, উপজেলা যুবলীগ, উপজেলা ছাত্রলীগ, উপজেলা শ্রমিক লীগ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ, উপজেলা মৎস্যজীবী লীগসহ সহযোগী ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা  অংশগ্রহন করেন ।
    আমতলী উপজেলা কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের  হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহরের  আল হেলাল মোড়ে  এসে সমাবেশে মিলিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি, অ্যাড: এম এ কাদেও মিয়ার সভাপতিত্বে বিক্ষোভ মিছিল ও  সমাবেশে বক্তব্য রাখেন,পৌর আওয়ামীলীগের সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত)মো. মজিবুর রহমান .সিনিয়র সহসভাপতি আলহাজ্ব নুরুল ইসলাম মিয়া, সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি মো. মোতাহার উদ্দিন মৃধা,  চাওড়া ইউপি চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মো. আখতারুজ্জামান খান বাদল , হলদিয়ার সাবেক চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম মৃধা , কুকুযা ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন আহমেদ মাসুম তালুকদার, আঠারগাছিয়া ইউপি চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রিপন, গুলিশাখালী ইউপি চেয়ারম্যান অ্যাড: এইচ এম মনিরুল ইসলাম মনি, আওয়ামীলীগ নেতা নজরুল ইসলাম তালুকদার, দিলসাদ পারভেজ রিপন তালুকদার,  জাহিদুল ইসলাম জুয়েল ,যুবলীগ নেতা মাহবুবুর রহমান, সাইফুল ইসলাম বাদল প্যাদা, আব্দুস সোবহান লিটন, সৈয়দ মীর হাবিবুর রহমান ,আমতলী পৌর যুবলীগের সম্পাদক তাজুল ইসলাম তিঠু, মিজানুর রহমান , মো. আবু সাইদ খোকন. ছাত্রলীগ সাধারন  সভাপতি মো. মাহবুবু ইসলাম. সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সবুজ , ছাত্রলীগ নেতা ইসফাক আহমেদ ত্বোহা প্রমুখসহ   উপজেলা আওয়ামীলীগ ও  অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।


    এ সময় বক্তারা শেখ হাসিনাকে মৃত্যুর হুমকির তীব্র নিন্দা জানান এবং বিএনপি ও স্বাধীনতা বিরোধীদের শিক্ষাঙ্গনসহ দেশের বিভিন্নস্থানে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার অপপ্রয়াস প্রতিহত করতে দেশের জনগন ও নেতাকর্মীদের  সোচ্চার থাকার আহŸান জানান।


    বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা বাধাগ্রস্থ করতেই একাত্তরের পরাজিত শক্তি ও মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী এবং জাতির পিতার হত্যাকারী পঁচাত্তরের খুনি চক্র নতুন করে সক্রিয় হয়ে উঠেছে। এসব ষড়যন্ত্রের সাথে জড়িতদের রাজনৈতিকভাবে মাঠে থেকে মোকাবেলা এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিতে সরকারের প্রতি জোর দাবি জানান বক্তারা।
     


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ