ঢাকা শনিবার, ০৯ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • আবার ‘থালাপতির’ বিজয়, কংগ্রেস–বামদের সমর্থনে সরকার গঠন করছে টিভিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী গভীর রাতে ছদ্মবেশে রাস্তায় নারী পুলিশ কমিশনার, ৩ ঘণ্টায় ৪০ কুপ্রস্তাব ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরিতে ভয়াবহ অগ্ন্যুৎপাত, নিহত ৩ বিরোধীদল সরকারের সমালোচনা করবে, তবে হতে হবে গঠনমূলক: রিজভী বিএমপির নতুন কমিশনার আশিক সাঈদের দায়িত্ব গ্রহণ ‌'হাদি হত্যার বিচারের ব্যাপারে সংসদে দুই-একজন ছাড়া কেউ কথা বলে না' ‘পটুয়াখালী মেডিকেলে ৫৯ জনের পদ থাকলেও জনবল আছে মাত্র ১৮ জন’ আত্মগোপনে থাকা ঝালকাঠির আলোচিত ‘জর্দা শামীম’ রংপুরে গ্রেপ্তার তরুণীকে বাসায় ডেকে হত্যা, প্রেমিক গ্রেফতার
  • ত্রিমুখী সংঘর্ষে তিন বৈজ্ঞানিক কর্মকর্তা নিহত

    ত্রিমুখী সংঘর্ষে তিন বৈজ্ঞানিক কর্মকর্তা নিহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সাভারে বাস, ট্রাক ত্রিমুখী সংঘর্ষে তিন জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪০ জন। রোববার সকালে ঢাকার সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়াপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

    নিহতরা হলেন- আরিফুজ্জামান, পূজা সরকার ও কাউসার রাব্বি। তারা আশুলিয়ার বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের বৈজ্ঞানিক কর্মকর্তা। তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

    ফায়ার সার্ভিস ও হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা যায়, সকালে ঢাকা-আরিচা মহাড়কের বলিয়াপুর এলাকায় ঢাকাগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারে উঠে যায়। এসময় অপরপ্রান্ত থেকে আসা একটি ট্রাক বাসটিকে ধাক্কা দেয়। একই সময়ে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের স্টাফবাহী একটি বাস সজোরে ধাক্কা দিয়ে দুমড়ে-মুচড়ে যায়।

    ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলে দুইজন এবং চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

    ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ পরিচালনা করেন। এ সময় ঢাকা-আরিচা মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ