ঢাকা শনিবার, ২১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • বরগুনায় একদিনে চার মরদেহ উদ্ধার

    বরগুনায় একদিনে চার মরদেহ উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনায় একদিনে ৪টি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এদের মধ্যে দুজনের বিষপানে মৃত্যু হয় এবং অপর দুজনকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়।

    বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মেহেদী হাছান শনিবার (৪ জুন) রাতে বিষয়টি নিশ্চিত করেন।

    বিষপানে নিহতরা হলেন- সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের আবদুর রহিম হাওলাদারের ছেলে জুনায়েদ হাসান (১৮) ও বেতাগী উপজেলার পৌর শহরের মো. হেমায়েত মিয়ার ছেলে মো. মিরাজ (৩০)।

    এছাড়া ঝুলন্ত অবস্থায় উদ্ধার হওয়া নিহতেরা হলেন- বেতাগী উপজেলার চান্দখালী এলাকার মিরাজ শিকদারের স্ত্রী সাথী আক্তার লিমা (২৮) ও বরিশালের আগরপুরের মৃত লতিফ শিকদারের ছেলে আইনের শিক্ষার্থী জহিরুল ইসলাম (২৫)।

    পুলিশ সূত্রে জানা যায়, প্রাথমিকভাবে প্রত্যেকেই আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

    বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মেহেদী হাছান বলেন, চারটি মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। স্বজনদের লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ