ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী শেরে বাংলা দিবা-নৈশ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে ফুলেল শুভেচ্ছা  শিকারপুরে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ‍ভাণ্ডারিয়ায় ইউএনও’র বিরুদ্ধে প্রধান শিক্ষককে নির্যাতনের অভিযোগ বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান বেগম জিয়ার স্মৃতি বিজড়িত জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন বাবা-মায়ের ধারাবাহিকতায় জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি পুলক চ্যাটার্জীর মৃত্যুর রহস্য উন্মোচনে শ্বেতপত্রের দাবি ‎নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছি তার চেয়ে বেশি কাজ করার চেষ্টা করবো-প্রতিমন্ত্রী রাজিব আহসান
  • কালের কন্ঠ’র বরিশাল ব্যুরো রিপোর্টার সবুজের মা‌তার ইন্তেকাল

    কালের কন্ঠ’র বরিশাল ব্যুরো রিপোর্টার সবুজের মা‌তার ইন্তেকাল
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দৈনিক কালের কণ্ঠের বরিশাল ব্যুরো স্টাফ রিপোর্টার ও খেলাঘর বরিশাল জেলা কমিটির সদস্য মইনুল ইসলাম সবুজের মাতা নুরজাহান বেগম (৬৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। আজ শনিবার ভোররাতে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

    মৃত্যুকালে তিনি ২ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার প্রথম জানাযার নামাজ বানারীপাড়া পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয় জানাজা নামাজ জোহর নামাজ বাদ তার নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়।

    তার এ মৃত্যুতে এক শোকবার্তায় বরিশাল-২ আসনের সংসদ সদস্য মো. শাহে আলম, সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, বানারীপাড়া পৌর মেয়র সুভাষ চন্দ্র শীল, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সভাপতি ইসমাইল হোসেন নেগাবান মন্টু, সিনিয়র সহ সভাপতি ও দৈনিক মতবাদ পত্রিকার সম্পাদক এস এস জাকির হোসেন ও সাধারণ সম্পাদক কাজি মিরাজ মাহমুদ, ব‌রিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল বিশ্বাস ও সাধারণ সম্পাদক মিঠুন সাহা গভীর শোক প্রকাশ করেছেন। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন ও বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ