ঢাকা শনিবার, ২১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • বরগুনায় বিশ্ব পরিবেশ দিবস পালন 

    বরগুনায় বিশ্ব পরিবেশ দিবস পালন 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ৫ জুন বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে বরগুনায়  বাবুই পাখি সহ দেশীয় প্রজাতির পাখ-পাখালির অভয়াশ্রম তৈরির পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার লক্ষ্যে বরগুনার সুরঞ্জনা সড়কে তিন শতাধিক তালের চারা ও পাঁচ শতাধিক খেজুর চারা রোপণ করা হয়েছে। 

    বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে দু'দিনব্যাপী এ বৃক্ষ রোপন কর্মসূচি বাস্তবায়ন করছে বরগুনার সুরঞ্জনা ইকো ট্যুরিজম সেন্টার এন্ড রিসোর্ট কতৃপক্ষ। শনিবার  এ কর্মসূচির উদ্বোধন করেন বরগুনার জেলা প্রশাসক হাবিবুর রহমান।  

    এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মোঃ মতিয়ার রহমান, বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ হাসানুর রহমান ঝন্টু, বরগুনা জেলা প্রিন্ট মিডিয়া ফোরামের সভাপতি মোঃ হাফিজুর রহমান, বরগুনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাড. সোহেল হাফিজ, বরগুনা জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক জয়দেব রায় এবং সুরঞ্জনা ইকোট্যুরিজম সেন্টার এন্ড রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক জাফরিন নিতুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

    একই কর্মসূচির অধিনে মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরামের সহযোগিতায় " খেজুর রসের সন্ধানে' শ্লোগান নিয়ে বরগুনার সুরঞ্জনা সড়কে দেশীয় প্রজাতির পাঁচ শতাধিক খেজুর চারা রোপণ করা হচ্ছে 

    সুরঞ্জনা ইকো রিসোর্টের ব্যাবস্থাপনা পরিচালক জাফরিন নিতু জানান, রোপনের পর সঠিক পরিচর্যা ও নিরাপত্তার অভাবে শেষপর্যন্ত অধিকাংশ বৃক্ষ রোপন কর্মসূচি সফল হয় না। সেসব বিবেচনায় পাঁচ বছর পর্যন্ত এসব চারা গাছের নিবিড় পরিচর্যার পরিকল্পনা নেয়া হয়েছে। এসব চারা গাছের মৃত্যু হার কমাতে তিন বছর বয়সী তালের চারা ও খেজুর চারা রোপণ করা হয়েছে।

    এছাড়া বিশ্বপরিবেশ দিবস উপলক্ষে বে-সরকারী সংগঠন "জাগোনারী " সবুজ পরিবেশে, বেঁচে "আছি নিঃশ্বাসে "এই শ্লোগানকে সামনে নিয়ে প্রেসক্লাব চত্তরে মানববন্ধন ও ফলজ-বণজ ও ঔষধি গাছের চারা বিতরন করে।এসময় উপস্হিত ছিলেন,উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান,বণ বিভাগের রেইঞ্জার মতিয়ার রহমান,পাবলিক পলিসি ফোরামের আহবায়ক হাসানুর রহমান,সাংবাদিক জাহাঙ্গীর মৃধা, রি-কল কর্মকর্তা শ্যাৃমল পাল,সুমনা আক্তার,মুন্নী আক্তার প্রমূখ।
     


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ