ঢাকা শনিবার, ০৯ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • আবার ‘থালাপতির’ বিজয়, কংগ্রেস–বামদের সমর্থনে সরকার গঠন করছে টিভিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী গভীর রাতে ছদ্মবেশে রাস্তায় নারী পুলিশ কমিশনার, ৩ ঘণ্টায় ৪০ কুপ্রস্তাব ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরিতে ভয়াবহ অগ্ন্যুৎপাত, নিহত ৩ বিরোধীদল সরকারের সমালোচনা করবে, তবে হতে হবে গঠনমূলক: রিজভী বিএমপির নতুন কমিশনার আশিক সাঈদের দায়িত্ব গ্রহণ ‌'হাদি হত্যার বিচারের ব্যাপারে সংসদে দুই-একজন ছাড়া কেউ কথা বলে না' ‘পটুয়াখালী মেডিকেলে ৫৯ জনের পদ থাকলেও জনবল আছে মাত্র ১৮ জন’ আত্মগোপনে থাকা ঝালকাঠির আলোচিত ‘জর্দা শামীম’ রংপুরে গ্রেপ্তার তরুণীকে বাসায় ডেকে হত্যা, প্রেমিক গ্রেফতার
  • বাসচাপায় পুলিশ সদস্যের মৃত্যু

    বাসচাপায় পুলিশ সদস্যের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর সোনারগাঁও হোটেলের সামনে বাস চাপায় কোরবান আলী নামে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। নিহত কোরবান আলী পুলিশ টেলিকম সেন্টারে কর্মরত ছিলেন। সোমবার সকাল পৌনে ১০টার দিকে মোটরসাইকেল চালিয়ে বাংলামোটরের দিকে যাওয়ার সময় তিনি দুর্ঘটনায় পড়েন।

    প্রত্যক্ষদর্শীরা জানান, কারওয়ান বাজার সিগন্যাল পার হয়ে ওয়েলকাম পরিবহনের বাসটি বাংলামোটরের দিকে যাচ্ছিলো। হোটেল সোনারগাঁ ও বাংলামোটেরর মাঝামাঝি ওই পরিবহনের ওয়েবিল আছে। ব্যস্ত সড়কে গাড়িটি কোম্পানির ওয়েবিল দিতে বামে চাপায়। এসময় ওই মোটরসাইকেলটিও রাস্তার বাম পাশ দিয়ে যাচ্ছিলো। হঠাৎ বাসটি বামে চাপ দেয়ায় মোটরসাইকেলে ধাক্কা লাগে ওই পুলিশ সদস্যের মৃত্যু হয়।

    এসময় তারা ক্ষোভ জানিয়ে বলেন, এমন ব্যস্ত সড়কে রাস্তার মধ্যে গাড়ি থামিয়ে অবৈধ ওয়েবিল নেয়ায় একদিকে যেমন যানজট হচ্ছে, ঘটছে ছোট-বড়ো দুর্ঘটনাও। আজকের এই দুর্ঘটনার জন্য তারা রাস্তার গাড়ি চাপিয়ে ওই ওয়েবিল নেয়াকেই দায়ি করেন।

    হাতিরঝিল থানার এসআই ইভা আক্তার বলেন, “পেছন থেকে ওয়েলকাম পরিবহনের একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান কোরবান আলী।”

    বাসটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে বলে জানান ইভা আক্তার।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ