ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ‍উজিরপুরে সুরভী পরিবহনের চাপায় নিহত ৩ উজিরপুরে আলোচিত তুবার বাবাকে সংশোধনের জন্য পাঠানো হলো রিহ্যাবে ভোল‍ায় চরে প্রসববেদনা মানেই আতঙ্ক, খেয়া না পেলে অনিশ্চিত জীবন বরিশালে ৮ কলেজে একাদশে এবারও মেলেনি কোনো শিক্ষার্থী দাবি আদায়ে ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালসের শ্রমিকদের অনশন বরিশালে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদ্‌যাপন বিদেশে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের দক্ষতা ও কর্মমান আরও উন্নত করা প্রয়োজন: বিভাগীয় কমিশনার সংবিধানে ফিরছে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা’, জানুয়ারিতে সংশোধন বিল অসুস্থ সাংবাদিক বেলায়েত বাবলুকে হাসপাতালে দেখতে গেলেন প্রেসক্লাব নেতৃবৃন্দ  ৭ মাসের অন্তঃসত্ত্বাকে তিন যুবকের লাথি, গর্ভপাতের পর নবজাতকের মৃত্যু
  • পায়রা নদীতে ট্রলারডুবি: নিখোঁজ ২ শ্রমিকের লাশ উদ্ধার

    পায়রা নদীতে ট্রলারডুবি: নিখোঁজ ২ শ্রমিকের লাশ উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     বরগুনার পায়রা নদীতে ইঞ্জিন বিকল হয়ে পণ্যবাহী ট্রলার ডুবিতে নিখোঁজ দুই শ্রমিকের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরিরা।

    সোমবার (৬ জুন) বেলা ২টার দিকে বরিশাল ফায়ার সার্ভিসের ডুবুরি দলের ক্যাপ্টেন হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, নদীর শশাতলী এলাকা থেকে কমল সমাদ্দার (৪০) এবং চাড়াভাঙা এলাকা থেকে আবদুল খালেকের (৫০) লাশ উদ্ধার করা হয়।

    এর আগে শনিবার রাতে বরগুনা থেকে তালতলী যাওয়ার পথে পায়রা নদীর চড়াভাঙা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ট্রলারটি বরগুনা থেকে তালতলী বাজারে পণ্য নিয়ে আসছিলো। এসময় ট্রলারে থাকা পাঁচ শ্রমিক তীরে উঠতে পারলেও তারা নিখোঁজ ছিলেন।

    ফায়ার সার্ভিস তালতলী স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাখাওয়াত হোসেন বলেন, তালতলী ফায়ার সার্ভিস ও বরিশাল ফায়ার সার্ভিসের ডুবুরি দল দুদিন অভিযান চালিয়ে তাদের মরদেহ উদ্ধার করে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ