ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ‍উজিরপুরে সুরভী পরিবহনের চাপায় নিহত ৩ উজিরপুরে আলোচিত তুবার বাবাকে সংশোধনের জন্য পাঠানো হলো রিহ্যাবে ভোল‍ায় চরে প্রসববেদনা মানেই আতঙ্ক, খেয়া না পেলে অনিশ্চিত জীবন বরিশালে ৮ কলেজে একাদশে এবারও মেলেনি কোনো শিক্ষার্থী দাবি আদায়ে ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালসের শ্রমিকদের অনশন বরিশালে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদ্‌যাপন বিদেশে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের দক্ষতা ও কর্মমান আরও উন্নত করা প্রয়োজন: বিভাগীয় কমিশনার সংবিধানে ফিরছে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা’, জানুয়ারিতে সংশোধন বিল অসুস্থ সাংবাদিক বেলায়েত বাবলুকে হাসপাতালে দেখতে গেলেন প্রেসক্লাব নেতৃবৃন্দ  ৭ মাসের অন্তঃসত্ত্বাকে তিন যুবকের লাথি, গর্ভপাতের পর নবজাতকের মৃত্যু
  • পাথরঘাটায় সাব রেজিষ্ট্রি অফিস সহকারিকে পুলিশে সোপার্দ

    পাথরঘাটায় সাব রেজিষ্ট্রি অফিস সহকারিকে পুলিশে সোপার্দ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার পাথরঘাটায় সাব রেজিষ্ট্রি অফিসের অফিস সহকারি (পি আর এল) মো. শাজাহান হাওলাদারের বিরুদ্ধে দলিল চুরির অভিযোগ এনে পুলিশে সোপার্দ করেছে সাব রেজিষ্ট্রার হাসিবুল হক সোভন। 

    আজ বিকাল ৩ টার সময় দলিলসহ তাকে অফিসের মধ্যে হাতেনাতে আটক করা হয়। পাথরঘাটা থানার ওসি মোঃ আবুল বাসার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

    মো. শাজাহান হাওলাদার বলেন, সোভন স্যার ও আমার গ্রামের বাড়ি পাশাপাশি। পারিবারিক বিরোধের জের মেটাতে আমাকে হেনস্তা করছে।

    সাব রেজিষ্ট্রি অফিসের ঝাড়ুদার গোপাল মালাকার বলেন, আজ ( সোমবার) বেলা ১ টার সময় অবসর কালিন ছুটিতে থাকা (পি, আর, এল) অফিস সহকারি শাজাহান মিয়া এসে অফিসের আলমারি থেকে দু’টি দলিল নিয়ে বাজারের দিকে যাচ্ছিলেন। এমন সময় শোভন স্যারকে ফোনে জানালে তিনি শাজাহান মিয়াকে ধরে আনতে বলে। তাৎক্ষনিক আমি এবং সদ্য যোগদানকারি অফিস সহকারি কিশোর বড়াল তাকে ধরে এনে তার কাছ থেকে ২০১৯ সালের ২৮৯৫ ও ২৯০১ নং দু’টি দলিল উদ্ধার করি। পরে সাব রেজিষ্ট্রার জিজ্ঞাসাবাদ করে পুলিশে সোপার্দ করেন।

    সাব রেজিষ্ট্রাার হাসিবুল হক সোভন জানান, শাজাহান সাহেব আমার গ্রামের বাড়ির প্রতিবেশী। তার সাথে আমার পারিবারিক কোন বিরোধ নেই। আমি পাথরঘাটায় যোগদান করার পর ২৮ এপ্রিল অবসর কালিন ছুটিতে গেছেন তিনি। সে দীর্ঘ দিন এখানে কাজ করায় অফিসের কাগজপত্রেও অনেক ঝামেলা করেছে। আজকে সে অফিসে এসে দলিল চুরি করে যাওয়ার সময় অফিস কর্মচারীরা তাকে দলিলসহ আটক করেছে। আমি আমার উপরস্থ কর্মকর্তার পরামর্শ অনুযায়ী তার বিরুদ্ধে মামলা দিয়ে তাকে পুলিশে সোপার্দ করেছি।

    শাজাহান হাওলাদার জানান, আমি অফিসের কাগজপত্র বুজ দেয়ার জন্য দলিল দুটি ফটো কপি করার জন্য নিয়ে যেতে চাই ছিলাম। এ সময় আমাকে ধরে পরিকল্পিত ভাবে চক্রান্ত করে পুলিশে সোপার্দ করেছে। এটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র।

    পাথরঘাটা থানার ওসি মো. আবুল বাসার জানান, পাথরঘাটার সাব রেজিষ্ট্রাার হাসিবুল হক তিনি বাদী হয়ে শাজাহানের বিরুদ্ধে একটি মামলা করেছে। আমি আইনী প্রক্রিয়ার মাধ্যমে তাকে কোর্টে সোপার্দ করব।
     


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ