ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • বাবুনগরীর প্রেসসচিব ফারুকী গ্রেফতার 

     বাবুনগরীর প্রেসসচিব ফারুকী গ্রেফতার 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    হেফাজতে ইসলামের আহবায়ক জুনায়েদ বাবুনগরীর প্রেসসচিব ইনামুল হাসান ফার”কীকে গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার (২২ মে) দুপুরে র‌্যাব-৭ চট্টগ্রামের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।  শু
    ক্রবার (২১ মে) রাতে চট্টগ্রামের হাটহাজারীর ফতেয়াবাদ থেকে ফারুকীকে গ্রেফতার করা হয় বলে জানান তিনি। ফারুকী বাবুনগরীর পক্ষ হয়ে হেফাজতের সব ধরনের বিবৃতি ও প্রেস বিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠাতেন। 

    হাটহাজারী উপজেলা হেফাজতের প্রচার সম্পাদক ছিলেন তিনি। লে. কর্নেল মশিউর রহমান বলেন, ইনামুল হাসান ফার”কীকে গ্রেপ্তার করা হয়েছে হাটহাজারীতে সহিংসতার ঘটনায়। 

    তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে  তাঁকে হাটহাজারী থানায় হস্তান্তর করা হবে। জানা গেছে, ফারুকী হেফাজতের সাবেক আমির আল্লামা শাহ আহমদ শফীকে হত্যার অভিযোগে দায়ের করা মামলার আসামি। এছাড়া তাঁর বিরুদ্ধে হাটহাজারী থানা ভবন, ভূমি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় করা আরেকটি মামলা রয়েছে। 

    ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনকে ঘিরে ঢাকার বায়তুল মোকাররমের মুসলি­দের সঙ্গে সংঘর্ষ হয়। এর জের ধরে চট্টগ্রামের হাটহাজারী ও ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষ হয়। 

    পুলিশের সঙ্গে সংঘর্ষ চলাকালে গুলিতে হাটহাজারীতে চারজন নিহত হন। এতে বিক্ষুব্ধ মাদরাসাছাত্ররা হাটহাজারী থানা, ভূমি অফিস ও ডাকবাংলা ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। ওই ঘটনায় বাবুনগরীসহ ১৪৮ জনের নাম উলে­খ করে হাটহাজারী থানায় সাড়ে চার হাজার জনকে আসামি করে ১০টি মামলা করে পুলিশ। এসব মামলায় এ পর্যন্ত ৭৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ