ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • গেঞ্জিতে ইসলামী যুব আন্দোলন, চট্টগ্রাম’ লেখা যুবকের অর্ধগলিত মরদেহ কুয়াকাটা সৈকতে উদ্ধার  বরগুনায় পল্লী বিদ্যুতের সাব-স্টেশনে অগ্নিকাণ্ড: ৬৭ হাজার গ্রাহক বিদ্যুৎহীন  বিএম কলেজে লাইব্রেরি অটোমেশন ইন-হাউস ট্রেনিংয়ের উদ্বোধন ১৩ জুলাই বরিশাল আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান  চাঁদাবাজি ও রাজনৈতিক ট্যাগ লাগিয়ে ক্ষতিগ্রস্তদের মুখ চেপে ধরা হচ্ছে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ৩ দিনে বিপৎসীমা অতিক্রম করবে তিস্তা, ১২ জেলায় বন্যার আভাস খামেনির শেষ বিদায় অনুষ্ঠানের মধ্যেই ক্ষেপণাস্ত্র ছুড়লো ইরান ইউপি নির্বাচন অক্টোবর থেকে শুরুর পরিকল্পনা: জাহেদ উর রহমান পে-স্কেলের হিসাব মেলাতে হিমশিম খাচ্ছে সচিব কমিটি
  • হোয়াটসঅ্যাপ হ্যাক হবে না, যা করবেন

    হোয়াটসঅ্যাপ হ্যাক হবে না, যা করবেন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    হোয়াটসঅ্যাপ সারা বিশ্বেই জনপ্রিয় একটি মেসেজিং অ্যাপ। স্বাভাবিক কারণেই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট সুরক্ষিত রাখা এখন সময়ের দাবি। ব্যবহারকারীদের নিরাপত্তার কথা মাথায় রেখেই কাজ করছে হোয়াটসঅ্যাপও।

    সম্প্রতি ওয়াবেটাইনফোর এক প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের ডাবল ভেরিফিকেশন সিস্টেম নিয়ে কাজ করছে। এটি উন্মুক্ত হলে ব্যবহারকারীদের নিরাপত্তা আরও বাড়বে।

    প্রতিবেদনে বলা হয়েছে, যখন কেউ ডিভাইস থেকে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট লগইন করার চেষ্টা করবে, তখন তাকে একটি অতিরিক্ত ভেরিফিকেশন কোডের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করতে হবে।

    বর্তমানে হোয়াটসঅ্যাপ যে নিরাপত্তা প্রদান করে তাতে একজন ব্যবহারকারীকে লগ ইন করার সময় তখন ৬ সংখ্যার ভেরিফিকেশন কোড দিতে হয়। কিন্তু নতুন ভেরিফিকেশন কোডের মাধ্যমে প্রথম কোডটি যাচাই হওয়ার পর ব্যবহারকারীদের ফের ৬ সংখ্যার একটি কোড দিতে হবে।

    এই বিষয়ে ব্যবহারকারীদের সতর্কতা বার্তাও পাঠানো হবে। ফলে ব্যবহারকারীরা সঙ্গে সঙ্গে জানতে পারবেন কে তার অ্যাকাউন্ট এ প্রবেশ করার চেষ্টা করছে।

    কিন্তু নতুন ফিচারের মাধ্যামে দ্বিতীয় কোড না জানলে কেউ হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে লগইন করতে পারবেন না। বর্তমানে এটি ডেভলপমেন্ট পর্যায়ে আছে। তবে শিগগিরই উন্মুক্ত করা হবে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ