ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিরসনে পুলিশের আকস্মিক সাঁড়াশি অভিযান বিচ কার্নিভালে উৎসবের আমেজে মাতোয়ারা লক্ষাধিক পর্যটক বরিশাল প্রেসক্লাব অডিটোরিয়াম সংস্কার কাজের উদ্বোধন করলেন বিসিসি প্রশাসক শিরীন ইতালিতে একের পর এক ১২টি ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি কাশিপুরে গ্যাসের গোডাউন থেকে সাড়ে ৪ লাখ টাকার মাল‍ামাল চুরি  এক যুগেরও বেশি সময় ধরে অপরিচ্ছন্ন অবস্থায় পড়ে থাকা পুকুর পরিষ্কারের উদ্যোগ বাকেরগঞ্জে স্ত্রীর সঙ্গে বিরোধের জেরে যুবকের আত্মহত্যা ভাঙ্গা-বরিশাল চার লেন সড়ক প্রকল্প একনেকে অনুমোদন পেতে পারে: পরিকল্পনা প্রতিমন্ত্রী বরিশালে ‍ইয়াবাসহ চাকরিচ্যুত সেনাসদস্য ও তার স্ত্রী গ্রেফতার মঠবাড়িয়া পৌর শহরে সিসিটিভি ক্যামেরা অচল, অপরাধ প্রবণতা বাড়ছে 
  • আগামী ১৩ জুন চালু হবে ম্যাংগো স্পেশাল ট্রেন

    আগামী ১৩ জুন চালু হবে ম্যাংগো স্পেশাল ট্রেন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চাঁপাইনবাবগঞ্জ জেলার রহনপুর রেলস্টেশন আগামি ১৩ জুন ম্যাংগো স্পেশাল ট্রেন উদ্বোধন করা হবে। বুধবার (৮ জুন ) দুপুর ১ টায় রাজশাহী রেলওয়ে (পশ্চিম) মহা-ব্যবস্থাপক অসীম কুমার তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

    অসীম কুমার তালুকদার বলেন, ‘রেলওয়ের পক্ষ থেকে আমরা আম ব্যবসায়ীদের সাথে বৈঠক করেছিলাম।তারা আমাদের জুন মাসের প্রথম সপ্তাহে ম্যাংগো ট্রেনটি চালু করার জন্য বলেছিলেন।আমরাও মন্ত্রনালয়ে এমনটিই প্রস্তাব করেছিলাম।কিন্তু কিছু কাজ বাকি থাকায় ট্রেনটি চালু করা সম্ভব হয়নি।আগামি ১৩ জুন সমবার থেকে এ ট্রেনটি চলাচল করবে।’

    রেল বিভাগের তথ্য মতে চাঁপাইনবাবগঞ্জ জেলায় প্রথম ২০২০ সালের ৫ জুন ম্যাংগো স্পেশাল ট্রেন উদ্বোধন করা হয়।ওই বছরের ২১ জুলাই পর্যন্ত চলা ম্যাংগো ট্রেনে আম পরিবহন হয় ১ লাখ ৬৭ হাজার ৮২ কেজি।আর রাজস্ব আয় হয় ২ লক্ষ ১১ হাজার ৪৫৮ টাকা।
    দ্বিতীয় বারের মতো ২০২১ সালের ২৭ মে ট্রেনটি চালু করা হয়।ট্রেনটি ১৬ জুলাই পর্যন্ত আম পরিবহন করে।গত বছর আম পরিবহন করা হয় ২ লক্ষ ৩৬ হাজার ৯৭৩ কেজি।রাজস্ব আদায় হয় ১৩ লক্ষ ৪৪ হাজার ৯২০ টাকা।

    চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ের সহকারি রেলস্টেশন মাষ্টার মোহাম্মোদ ওবায়দুল্লাহ জানান, ’গত দুবছর ধরে কম টাকায় আম পরিবহন করে আসছে ম্যাংগো স্পেশাল ট্রেন।এবারো ট্রেনটি চালু হবে।আগামি ১৩ জুন সমবার থেকে এ ট্রেনটি আম পরিবহন করবে বলে আমাদের জানিয়েছেন রেলওয়ের উর্ধতন কর্মকর্তারা।

    তিনি আরও বলেন, ’রেলওয়ের উর্ধতন কর্মকর্তারা এখনও আমাদের পরিবহনের খরচের কথা বলেনি।তবে গত দুবছর ধরে ১ টাকা ৩১ পয়সা কেজি দরে আম পরিবহন করছে ট্রেনটি।আশা করা যায় এবারও এমনই খচর থাকবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ