ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় কিশোর গ্যাংয়ের সদস্য আটক 

    শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় কিশোর গ্যাংয়ের সদস্য আটক 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    লালমনিরহাটে চাঞ্চল্যকর ফেসবুক লাইভে শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় ২ নং আসামী  জয়কে নীলফামারীর ডিমলা থেকে গ্রেফতার করেছে র‍্যাব। 

    বুধবার (৮ জুন) সকালে র‍্যাব- ১৩ এর সহকারী পরিচালক ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশীর আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    এর আগে গত মঙ্গলবার (৭ জুন) বিকেলে নীলফামারীর ডিমলা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জয় ওই হাতিবান্ধার কেতকিবাড়ী এলাকার দুলু মিয়ার পুত্র এবং এই মামলার ২ নম্বর আসামী। চাঞ্চল্যকর এ ঘটনার পর থেকে সে আত্মগোপনে ছিলো।

    প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত কিশোর গ্যাং সদস্য জয় ঘটনার সাথে তার এবং এজহারে উল্লেখিত অন্যান্য সদস্যদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তার সাথে জড়িত অন্যান্য সদস্যদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। গ্রেফতারকৃত আসামীকে লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। 

    অপর দিকে  থানা অফিসার ইনচার্জ এরশাদুল আলম আসামি হস্তান্তর করা বিষয় টি নিশ্চিত করে বলেন, থানা পুলিশে পক্ষ থেকেও অপর আসামিদের ধরতে অভিযান চালানো হচ্ছে। আজ বুধবার  র ্যাবের হাতে আটক আসামি কে  আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে । 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ