ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • হারানো অস্ত্র উদ্ধারে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা করলো র‍্যাব-৮ বাকেরগঞ্জে বাগবিতণ্ডার জেরে যুবককে কুপিয়ে হত্যা  এক রাজা ইলিশ ১৬ হাজারে বিক্রি বিদেশ থেকে বাবার আনা আখরোট দিলো সহপাঠীদের, খেয়ে হাসপাতালে ৭ ছাত্রী ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠন, এপিবিএনের ক্ষমতা বৃদ্ধি খাতা পুনর্নিরীক্ষণে বদলে গেলো বরিশালের ৩ হাজারের বেশি শিক্ষার্থীর ফল ফলজ-বনজ বৃক্ষে বরিশালকে সবুজ বেষ্টনীতে আচ্ছাদিত করা হবে: বিভাগীয় কমিশনার বরিশালে পুলিশ হেফাজতে নারীর মৃত্যু, হত্যার অভিযোগ স্বামীর বরিশালে ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • গ্রেফতার  ২

    কলাপাড়ায় বিয়ের নাটক সাজিয়ে কিশোরী ধর্ষণ 

    কলাপাড়ায় বিয়ের নাটক সাজিয়ে কিশোরী ধর্ষণ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


     কলাপাড়ায় বিয়ের নাটক সাজিয়ে ভাড়া বাসায় এক মাস  আটকে রেখে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত সোমবার সন্ধ্যায় সজীবকে প্রধান আসামী করে ৩ জনের নাম উল্লেখ করে কলাপাড়া থানায় ধর্ষণ মামলা দায়ের করলে সহযোগী শাকিল (২৬) ও রিয়াজ (৩০) নামের দুইজনকে পৌর শহরের বাদুরতলী স্লুইজঘাট এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। মামলা সূত্রে জানা যায়, যৌন হয়রানিসহ ধর্ষণ চেষ্টা করা হয় ।  এ ঘটনায় প্রধান অভিযুক্ত সজিবের নামে কলাপাড়া থানায় ২ মার্চ মাতৃ-পিতৃহীন ওই কিশোরী একটি অভিযোগ দায়ের করে। এ ঘটনার পর থেকে সজিব প্রায়ই ওই কিশোরী গ্রামের বাড়ি বাইনতলায় যাওয়া-আসা শুরু করে। বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমের ফাদে জড়ায়। ৭ মার্চ সজিব ওই কিশোরীকে কলাপাড়া পৌর শহরের একটি ভাড়া বাসায় এনে সহযোগী শাকিল ও রিয়াজের সহায়তায় মিথ্যা বিবাহের আয়োজন করে। এরপর প্রায় এক মাস যাবৎ ওই কিশোরীকে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষন করে সজিব। ভাড়া বাসা থেকে যাতে পালাতে না পারে সেজন্য শাকিল ও রিয়াজ সার্বক্ষনিক নজরদারীতে রাখেন। কলাপাড়া থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ