ঢাকা শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে খালখনন কার্যক্রম পরিদশন করলেন বিসিসির প্রশাসক শিরীন বানারীপাড়ায় যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেপ্তার  বাউফলে বাসচালককে মারধরের ঘটনায় জামায়াত নেতা গ্রেফতার শেবাচিম হাসপাতালে হাম আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ডিজিএফআইয়ের সাবেক ডিজি মামুন খালেদ ৩ দিনের রিমান্ডে আবু সাঈদ হত্যা মামলায় সাবেক দুই পুলিশের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন গৌরনদীতে ব্রিজের রেলিং ভেঙে ট্রাক খাদে, চালক-হেলপার আহত বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি রবিউল, সম্পাদক মাসুদ বরিশাল নগরে স্কুলছাত্রী নিহতের ঘটনায় প্রতিবাদ, সড়ক অবরোধ
  • চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৩ জনের মৃত্যু 

    চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৩ জনের মৃত্যু 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বাগানে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে দুই নারীসহ তিনজনের মৃত্যু  হয়েছে। বৃহস্পতিবার (৯ জুন) সকাল ৭টার দিকে উপজেলার চককীর্তি ইউনিয়নের আঁখিরা গ্রামের আমনগাড়ী বাগান ও মনাকষা সাত রশিয়া এলাকায় পৃথক ঘটনা ঘটে।  

    মৃতরা হলেন- উপজেলার চককীর্তির ইউনিয়নের আঁখিরা গ্রামের খাইরুল ইসলামের স্ত্রী মেরিনা বেগম (৪০), একই গ্রামের মৃত জয়নালের ছেলে খাইরুল ইসলাম (৪৮) এবং মনাকষা সাত রশিয়া গ্রামের এরফান আলীর স্ত্রী সেমিয়ারা বেগম (৪০)। 

    চককীর্তি ইউপির চেয়ারম্যান আনোয়ার হাসান আনু মিঞা জানান, সকালে হঠাৎ বজ্রসহ বৃষ্টিপাত শুরু হয়। এ সময় মেরিনা ও খাইরুল বাড়ির পাশে বাগানে আম কুড়াতে যান। হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তারা নিহত হন। নিহত খাইরুল ইসলাম পেশায় কৃষক ও মেরিনা বেগম গৃহীনি। 

    তিনি বলেন, সরকারি নির্দেশনা মোতাবেক মৃতদের পরিবারকে ২০ হাজার টাকা করে ৪০ হাজার টাকা তাৎক্ষণিকভাবে প্রদান করা হয়েছে।  

    এদিকে মনাকষা ইউপি সদস্য শাহারুল জানান, সকালে ঝড় ও বৃষ্টির সময় বাড়ির পাশে বাগানে আম কুড়াতে যান সেমিয়ারা। এ সময় বজ্রপাতে হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। 


    শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের বলেন, সকালে বৃষ্টি হওয়ার সময় বাড়ির পাশে বাগানে ওই তিনজন আম কুড়াতে যায়। হঠাৎ বজ্রপাতে তারা ঘটনাস্থলে মারা যায়। তাদের মরদেহ বাড়িতেই আছে। তারা দাফনের ব্যবস্থা করেছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ