ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিরসনে পুলিশের আকস্মিক সাঁড়াশি অভিযান বিচ কার্নিভালে উৎসবের আমেজে মাতোয়ারা লক্ষাধিক পর্যটক বরিশাল প্রেসক্লাব অডিটোরিয়াম সংস্কার কাজের উদ্বোধন করলেন বিসিসি প্রশাসক শিরীন ইতালিতে একের পর এক ১২টি ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি কাশিপুরে গ্যাসের গোডাউন থেকে সাড়ে ৪ লাখ টাকার মাল‍ামাল চুরি  এক যুগেরও বেশি সময় ধরে অপরিচ্ছন্ন অবস্থায় পড়ে থাকা পুকুর পরিষ্কারের উদ্যোগ বাকেরগঞ্জে স্ত্রীর সঙ্গে বিরোধের জেরে যুবকের আত্মহত্যা ভাঙ্গা-বরিশাল চার লেন সড়ক প্রকল্প একনেকে অনুমোদন পেতে পারে: পরিকল্পনা প্রতিমন্ত্রী বরিশালে ‍ইয়াবাসহ চাকরিচ্যুত সেনাসদস্য ও তার স্ত্রী গ্রেফতার মঠবাড়িয়া পৌর শহরে সিসিটিভি ক্যামেরা অচল, অপরাধ প্রবণতা বাড়ছে 
  • কানে হেডফোন, ট্রেনের ধাক্কায় নিহত শ্রমিক

    কানে হেডফোন, ট্রেনের ধাক্কায় নিহত শ্রমিক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বক্তারপুর এলাকায় শুক্রবার সকালে ট্রেনের ধাক্কায় পারভেজ হোসেন (১৮) নামেন এক শ্রমিক নিহত হয়েছেন। সে মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী থানা শেরজাবাদ এলাকার মনিরুল ইসলামের ছেলে।

    এলাকাবাসী সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার বক্তারপুর এলাকায় ঢাকা-রাজশাহী রেল লাইনের উপর দিয়ে কানে হেডফোন দিয়ে হাটাহাটি করছিল। এ সময় পিছন থেকে ঢাকা আগামী টাঙ্গাইল কমিউনিটি একটি ট্রেন তাকে ধাক্কা দিয়ে চলে যায়। এ সময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
    জয়দেবপুর জংশনের ইনচার্জ এসআই শহিদুল ইসলাম জানান, ওই দুর্ঘটনার ঘটনাটি শুনেছি। তবে লাশ নিয়ে পরিবারের লোকজন চলে গেছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ