ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩ হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মশালা বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড ঝালকাঠিতে র‌্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য
  • পারভেজ মোশাররফের মৃত্যু নিয়ে বিভ্রান্তি

    পারভেজ মোশাররফের মৃত্যু নিয়ে বিভ্রান্তি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফের মৃত্যু নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। শুক্রবার (১০ জুন) একটি টুইট বার্তায় পাকিস্তানের সাবেক এই প্রেসিডেন্টের পরিবার তার মৃত্যুর গুজব উড়িয়ে দিয়েছে।

    টুইট বার্তায় মোশাররফের পরিবারের পক্ষ থেকে বলা হয়, তিনি ভেন্টিলেশনে নেই।  অসুস্থতার (অ্যামাইলয়েডোসিস) কারণে তিনি গত ৩ সপ্তাহ ধরে হাসপাতালে ভর্তি আছেন।  তিনি একটি কঠিন পর্যায়ে চলে যাচ্ছেন যেখান থেকে পুনরুদ্ধার সম্ভব নয়। তার অঙ্গগুলো অকার্যকর হয়ে পড়ছে। তার জন্য প্রার্থনা করুন।

    এর আগে পাকিস্তানের সংবাদমাধ্যম ওয়াক্ত নিউজের একটি টুইট বার্তায় জানানো হয়, পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ আর নেই। পরে অবশ্য টুইট বার্তাটি মুছে দেওয়া হয়েছে।  
     
    ২০১৬ সাল থেকে দুবাইতে থাকছেন ৭৮ বছর বয়সী পারভেজ মোশাররফ। তিনি ১৯৯৯ থেকে ২০০৮ সাল পর্যন্ত পাকিস্তানের প্রেসিডেন্ট ছিলেন।  

    সূত্র: সিএনবিসি 


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ